বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
নিউ ফারাক্কায় ধস, বাতিল উত্তরবঙ্গগামী সব ট্রেন নিউটাউনে উত্তম কুমার ফিল্ম সেন্টারের শিলান্য়াস মুখ্য়মন্ত্রীর নেপালে ৯ দিন পর সুড়ঙ্গ থেকে উদ্ধার ২ শ্রমিক অভিষেকের ক্য়ামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশ

উত্তরবঙ্গগামী ট্রেন বাতিল, ধর্মতলায় বাস ধরতে ভিড়

04 September, 2026 12:33 PM UTSAB RC
শেয়ার করুন

সংবাদদাতা, কলকাতা: নিউ ফারাক্কা রেলস্টেশন সংলগ্ন এলাকায় ধস নামার জেরে উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ ব্যাহত হয়েছে। পরিস্থিতির জেরে বৃহস্পতিবার রাতে শিয়ালদহ স্টেশন থেকে উত্তরবঙ্গগামী সমস্ত দূরপাল্লার ট্রেন বাতিল করা হয় বলে জানা গিয়েছে। আর এর ফলেই চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

ট্রেন বাতিলের খবর ছড়িয়ে পড়তেই উত্তরবঙ্গগামী যাত্রীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। শুক্রবার সকাল থেকেই বিকল্প যাতায়াতের সন্ধানে বহু যাত্রী ধর্মতলার সরকারি বাসস্ট্যান্ডে ভিড় জমাতে শুরু করেন। সকাল থেকেই সরকারি বাসের টিকিট কাউন্টারের সামনে দেখা যায় যাত্রীদের দীর্ঘ লাইন।

ট্রেন পরিষেবা বন্ধ থাকায় অনেকেই বাধ্য হয়ে সড়কপথে উত্তরবঙ্গ যাওয়ার পরিকল্পনা করছেন। ফলে সরকারি বাসের টিকিটের চাহিদাও বেড়েছে। যাত্রীদের অভিযোগ, হঠাৎ করে ট্রেন বাতিল হওয়ায় তাঁদের যাত্রাপথ নিয়ে চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে।

প্রতিবেদন

UTSAB RC