বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
নিউ ফারাক্কায় ধস, বাতিল উত্তরবঙ্গগামী সব ট্রেন নিউটাউনে উত্তম কুমার ফিল্ম সেন্টারের শিলান্য়াস মুখ্য়মন্ত্রীর নেপালে ৯ দিন পর সুড়ঙ্গ থেকে উদ্ধার ২ শ্রমিক অভিষেকের ক্য়ামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশ

আরজি কর নিয়ে পৃথক তদন্ত কমিটি রাজ্যের, কী বলছেন অভয়ার মা!

03 September, 2026 7:44 PM UTSAB RC
শেয়ার করুন

সংবাদদাতা, কলকাতা: ক্ষমতায় এলে মেয়ে বিচার পাবে। সেই আশায় রাজনীতিতে এসেছিলেন। বৃহস্পতিবার এই নিয়ে মুখ খুলেছিলেন পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ। বিধায়ক হওয়ার পরেও মেয়ের বিচার অধরা। শুক্রবার ফের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CBI এবং আদালতের ভূমিকায় প্রশ্ন তুলেছিলেন পানিহাটির বিধায়ক। শুক্রবার বিকেলেই এই নিয়ে আসরে নামলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। আরজি কর নির্যাতিতার বিচারে ধর্ষণ ও খুন এবং দুর্নীতির ঘটনার সত্য উদ্ঘাটনে রাজ্যের স্বাস্থ্য দফতরের গঠন করা কমিটির প্রথম বৈঠক হল বৃহস্পতিবার। অবসরপ্রাপ্ত বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায়ের নেতৃত্বে এই কমিটিতে রয়েছেন রাজ্যের প্রাক্তন স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা দেবাশিস ভট্টাচার্য, ফরেনসিক বিশেষজ্ঞ তাপস বসু, জগদ্দলের বিজেপি বিধায়ক রাজেশ কুমার, উত্তরপাড়ার বিজেপি বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী।

বৃহস্পতিবার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানিয়েছেন, অভয়ার সঙ্গে ঘটে যাওয়া নৃশংস ঘটনা বাংলার মানুষকে গভীর ভাবে নাড়িয়ে দিয়েছে। ঘটনার প্রকৃত সত্য সামনে আনার লক্ষ্যে একটা স্বাধীন তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভয়ার পরিবার এবং সমগ্র চিকিৎসক সমাজের পাশে আমরা রয়েছি। কোন‌ও আপস ছাড়া দ্রুত ন্যায়বিচার হবে। নিরপেক্ষ বিচার হবে। প্রসঙ্গত, গত ৯ আগস্ট আরজি করের চিকিৎসক-পড়ুয়ার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে একটি স্মরণসভার আয়োজন করা হয়েছিল উত্তর ২৪ পরগনার পানিহাটির লোকসংস্কৃতি ভবনে।

নতুন সরকার আসার পর মুখ্যমন্ত্রীর নির্দেশে ‘অভয়া কাণ্ড’ ফের ফাইল খুলেছে। একের পর এক পদক্ষেপও নিয়েছে প্রশাসন। কিছুদিন আগেই ৩ পুলিশ কর্তাকে বরখাস্ত করেন মুখ্যমন্ত্রী। গ্রেফতার হয়েছেন প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষও। এবার গ্রেফতার হলেন সোমনাথ দে। আরজি কর মেডিক্যালে তরুণী চিকিৎসকের দেহ তড়িঘড়ি সৎকারকাণ্ডে ভিনরাজ্য থেকে গ্রেফতার হন তৃণমূলের প্রাক্তন পুরপ্রধান সোমনাথ দে। তবু যেন খুশি হতে পারছেন না অভয়ার মা। বৃহস্পতিবার পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ জানিয়েছেন, বিচার কোনও দিকেই এগোচ্ছে না। সবাই বলেছিল আগের সরকার থাকলে কিছু হবে না। পরিবর্তন হলে সব কিছু হবে। আমি কিছুতেই রাজনীতিতে আসতে রাজি ছিলাম না। কোনও দিন রাজনীতির মঞ্চে পা দিতাম না আমরা। আমার মেয়ে পছন্দ করত না ওটা। মেয়ের বিচারের জন্য়ই তিনি রাজনীতিতে এসেছেন বলে জানান তিনি। রাজ্য়ের স্বাস্থ্য়মন্ত্রীর পদক্ষেপে এবার কি খুশি হতে পারবেন পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ?

প্রতিবেদন

UTSAB RC