বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
রবীন্দ্র সরোবরে সাঁতার শিখতে গিয়ে মৃত্য়ু শিক্ষার্থীর ফারাক্কায় দ্রুত গতিতে চলছে লাইন মেরামতির কাজ মালদা মেডিকেলে শিশুমৃত্য়ুর জের, সাসপেন্ড সুপার এবার রাজ্য়ের মডেল স্কুল প্রকল্পে সিএম শ্রী ইন্সটিউট, ঘোষণা মুখ্য়মন্ত্রীর

রাতভর মুষলধারে বৃষ্টি, একাধিক খনি এলাকায় ধস, আতঙ্কে বাসিন্দারা

02 September, 2026 6:21 PM UTSAB RC
শেয়ার করুন

সংবাদদাতা, পশ্চিম বর্ধমান: রাতভর প্রবল বৃষ্টির জেরে ধসের আতঙ্কে কাঁপছে পশ্চিম বর্ধমানের বিস্তীর্ণ এলাকা। বুধবার সকালে বারাবনি ও পাণ্ডবেশ্বর বিধানসভা অঞ্চলের একাধিক জায়গায় আচমকা মাটি ধসে গিয়ে দেখা দিয়েছে বড়সড় বিপর্যয়। একদিকে প্রধান সড়ক কেটে ভেঙে পড়ায় যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত, অন্যদিকে পুরনো খনি এলাকায় ধস নামায় প্রাণভয়ে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

বারাবনির ভানুরা-ভাসকাচুড়ি থেকে নুনী মোড় যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তায় তৈরি হয়েছে এক বিশাল গহ্বর। মদনমোহনপুর গ্রামের কাছে রাস্তার প্রায় ৮০ থেকে ৯০ ফুট লম্বা এবং ৫ থেকে ৭ ফুট গভীর অংশ ভেঙে ধসে তলিয়ে যায়। এর ফলে ওই ব্যস্ত সড়ক দিয়ে যান চলাচল সম্পূর্ণ ব্যাহত হয়েছে। চরম ঝুঁকি নিয়ে কোনও ক্রমে হেঁটে ও বাইক চালিয়ে ভাঙা অংশ দিয়ে পারাপার করছেন পথচারীরা। স্থানীয়দের অভিযোগ, যেকোনো মুহূর্তে সেখানে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। অবিলম্বেই এই গুরুত্বপূর্ণ রাস্তাটি মেরামতের দাবি জানিয়েছেন তাঁরা।

অন্যদিকে, টানা বৃষ্টির প্রভাবে পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকার হরিপুরার ৭/৯ পিটের পুরনো চাণক্য সংলগ্ন মণ্ডলপাড়াতেও নেমে এসেছে মারাত্মক ধস। বুধবার সকালে বিষয়টি নজরে আসতেই তীব্র চঞ্চল্যের সৃষ্টি হয় পুরো এলাকায়। বনাঞ্চল ও খনি সংলগ্ন এই পুরনো অঞ্চলে মাটির নিচে ফাঁপা থাকার কারণে বৃষ্টির জল ঢুকে পরিস্থিতি আরও জটিল হচ্ছে।

ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে তীব্র রাজনৈতিক উত্তেজনা ও প্রশাসনিক গাফিলতির অভিযোগ। বিজেপি নেতা রবীন্দ্র যাদব ইসিএল (ECL) কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন। তিনি জানান, ২০১৮ সালেও এই অঞ্চলে অগ্নিকাণ্ড ও ধসের বিরাট ঘটনা ঘটেছিল। সেই সময় ইসিএল ম্যানেজমেন্ট নিরাপত্তার আশ্বাস দিলেও আজ পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপই নেয়নি। তিনি আরও উল্লেখ করেন, বুধবার সকালেই রাস্তা দিয়ে যাওয়ার সময় এক মহিলা অল্পের জন্য বেঁচে গিয়েছেন।

ভূগর্ভস্থ খনি এলাকা হওয়ায় এবং টানা বৃষ্টি চলতে থাকায় আতঙ্ক গ্রাস করেছে সাধারণ মানুষকে। পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগেই ইসিএল প্রশাসন ও স্থানীয় প্রশাসনকে যৌথভাবে ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত স্থায়ী নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী বাসিন্দারা।

প্রতিবেদন

UTSAB RC