বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
রবীন্দ্র সরোবরে সাঁতার শিখতে গিয়ে মৃত্য়ু শিক্ষার্থীর ফারাক্কায় দ্রুত গতিতে চলছে লাইন মেরামতির কাজ মালদা মেডিকেলে শিশুমৃত্য়ুর জের, সাসপেন্ড সুপার অভিষেকের ক্য়ামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশ

শহরে ফের ইডি অভিযান, শেক্সপিয়র সরণির আবাসনে তল্লাশি কেন্দ্রীয় সংস্থার

02 September, 2026 1:15 PM UTSAB RC
শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে ফের ইডি অভিযান। জাতীয় সড়কের টোল থেকে বেআইনিভাবে টাকা তোলার অভিযোগে দেশজুড়েই তল্লাশি চালাচ্ছে ইডি।বুধবার সকালে কলকাতার শেক্সপিয়র সরণির একটি আবাসনে আসেন ইডি আধিকারিকরা। এদিন বাংলার পাশাপাশি উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান-সহ দেশের সাত রাজ্যে অভিযান চালাচ্ছে ইডি।

ইডি সূত্রে জানা গিয়েছে, বেআইনি ভাবে টোল থেকে টাকা আদায়ের জন্য উত্তরপ্রদেশের লখনউতে একটি অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে অভিযান চালায় কেন্দ্রীয় এজেন্সি ইডি।জাতীয় সড়কে টোল দুর্নীতির অভিযোগে দেশের ১৪টি জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি। এই তদন্তের স্বার্থেই কলকাতার শেক্সপিয়র সরণির এই আবাসনে আসেন ইডি আধিকারিকরা। সূত্রের খবর, ওই আবাসনের তিন তলায় একটি অফিসে যান আধিকারিকেরা। অভিযোগ, একটি সফ্‌টওয়্যার ব্যবহার করে জাতীয় সড়কে অবৈধ ভাবে টোল আদায় করা হয়েছে।

এই দুর্নীতি সম্পর্কে তথ্য সংগ্রহ করতেই এই অভিযান করে বলে ইডি সূত্রে খবর। নির্দিষ্ট সূত্রের ভিত্তিতে পাওয়া তথ্যের পরই ইডি অভিযানে নেমেছে। টোলের টাকা কোথায় গিয়েছে, কারা জড়িত— একাধিক প্রশ্নের উত্তর খুঁজতে দেশের বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছেন গোয়েন্দারা।

প্রতিবেদন

UTSAB RC