বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
রবীন্দ্র সরোবরে সাঁতার শিখতে গিয়ে মৃত্য়ু শিক্ষার্থীর ফারাক্কায় দ্রুত গতিতে চলছে লাইন মেরামতির কাজ মালদা মেডিকেলে শিশুমৃত্য়ুর জের, সাসপেন্ড সুপার অভিষেকের ক্য়ামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশ

প্যারোলে মুক্ত, ফের জেলের বাইরে রাম রহিম, উঠছে প্রশ্ন

25 August, 2026 7:23 PM Lopa Bhowmik
শেয়ার করুন

চণ্ডীগড়: ধর্ষণ মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত ডেরা সচ্চা সৌদার প্রধান গুরমিত রাম রহিম সিং ফের প্যারোলে মুক্তি পেলেন। মঙ্গলবার সকালে রোহতকের সুনারিয়া জেল থেকে তাঁকে ২১ দিনের প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। ২০১৭ সালে দোষী সাব্যস্ত হওয়ার পর এই নিয়ে ১৭ বার তিনি জেলের বাইরে এলেন।
দুই মহিলা শিষ্যকে ধর্ষণ মামলায় ২০১৭ সালে রাম রহিমকে দোষী সাব্যস্ত করে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। কিন্তু কারাবাসের মধ্যেই বারবার প্যারোলে মুক্তি পেয়ে তাঁর জেলের বাইরে আসা নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক রয়েছে। চলতি বছর জানুয়ারিতে তিনি ৪০ দিনের প্যারোল এবং মে মাসে ৩০ দিনের প্যারোল পেয়েছিলেন। অর্থাৎ ২০২৬ সালে এই নিয়ে তাঁর তৃতীয় অস্থায়ী মুক্তি।
ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে—একজন গুরুতর অপরাধে দণ্ডিত বন্দি কীভাবে এত ঘন ঘন জেলের বাইরে আসার সুযোগ পাচ্ছেন?

প্রতিবেদন

Lopa Bhowmik