বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
রবীন্দ্র সরোবরে সাঁতার শিখতে গিয়ে মৃত্য়ু শিক্ষার্থীর ফারাক্কায় দ্রুত গতিতে চলছে লাইন মেরামতির কাজ মালদা মেডিকেলে শিশুমৃত্য়ুর জের, সাসপেন্ড সুপার এবার রাজ্য়ের মডেল স্কুল প্রকল্পে সিএম শ্রী ইন্সটিউট, ঘোষণা মুখ্য়মন্ত্রীর

বিকিনি বিতর্কে কঙ্গনাকে জবাব কৃতির

25 August, 2026 7:14 PM Lopa Bhowmik
শেয়ার করুন

রিমি দত্ত
রাখি বন্ধনের মতো পবিত্র উৎসব পালনে ভাইয়ের সামনে বিকিনির মতো পোশাক কে পরে? কৃতি স্যাননকে চাঁছাছোলা ভাষায় বিঁধলেন অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত। সম্প্রতি সামনে এসেছে কৃতির একটি বিজ্ঞাপন। একটি অলঙ্কার সংস্থার সেই বিজ্ঞাপনে দেখা গেছে, অফ হোয়াইট ব্রালেট স্টাইলের ব্লাউজ, কেপ ও ড্রেপড স্কার্টে সেজে ভাইয়ের হাতে রাখি বাঁধছেন কৃতি। তারপরই বিতর্ক দানা বাঁধতে শুরু করে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই বিজ্ঞাপনটিতে কৃতির পোশাক নিয়ে সমালোচনা করেন। ঐতিহ্য এবং সংস্কৃতির মূল ধারা নষ্ট করার অভিযোগ তুলে অনেকেই অলঙ্কার ব্র্যান্ড ও অভিনেত্রীকে কাঠগড়ায় দাঁড় করান। এরপরই আসরে নামেন কঙ্গনা রানাওয়াত। সরাসরি বিজ্ঞাপনটিকে ‘‌ইচ্ছাকৃতভাবে দৃষ্টিকটু বা অস্বস্তিকর’‌ বলে উল্লেখ করেন তিনি। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে প্রশ্ন তোলেন, ‘‌আজকের দিনে আমাদের সামনে এত রকমের পোশাকের বিকল্প থাকা সত্ত্বেও কেন বিকিনি পরে ভাইকে রাখি পরাতে হবে?’‌ স্পষ্টই জানিয়ে দেন, এই ধরনের পোশাক রাখির মতো উৎসব উদযাপনের জন্য মোটেও মানানসই নয়৷ বিজ্ঞাপনে কৃতির লুকটিকে তিনি ‘‌উদ্দেশ্যপ্রণোদিত’‌ বলেও কটাক্ষ করেন।
প্রথম দিকে এইসব সমালোচনায় উচ্চবাচ্য করেননি কৃতি। কোনও মন্তব্য পাওয়া যায়নি অলঙ্কার ব্র্যান্ডটির তরফেও। কিন্তু পরে কঙ্গনার তোপের জবাব দিতে মুখ খোলেন কৃতি স্যানন। বলেন, উৎসবের আসল সৌন্দর্য কী পোশাক পরা হচ্ছে তার মধ্যে নেই। বরং তা রয়েছে ঐতিহ্যের প্রতি আবেগ এবং বোধের মধ্যে। রাখিবন্ধন হল সুরক্ষার বন্ধন। আমার বোন এবং আমি একে অপরকে রাখি বাঁধি। আমরা জানি, ভাইয়ের মতোই আমরাও একে অপরকে রক্ষা করতে পারি। বলেন, অতীতের ফ্যাশন এখন বদলেছে। কিন্তু এখনও নারীর সংস্কৃতির প্রতি সম্মানকে শুধু তাঁর পোশাক দিয়ে মাপা হয়! সংস্কৃতি এবং ঐতিহ্য হৃদয়ে থাকে, মহিলাদের পোশাকের গলার কাটে নয়।
উল্লেখ্য, ওই বিজ্ঞাপনে পোষ্য সারমেয়কে রাখি পরানো নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল। কৃতি জানান, রাখি পোষ্যদের জন্যও একই রকম প্রযোজ্য। কারণ, শেষ পর্যন্ত যে কোনও পোষ্যই পরিবারেরই সদস্য।‌

প্রতিবেদন

Lopa Bhowmik