মণীশ শুক্লা খুনে অভিযুক্তদের দলে নেওয়া হবে না: কৌস্তভ বাগচী

সংবাদদাদা, নৈহাটি : বৃহস্পতিবার ছিল নৈহাটির বড়মার মন্দিরের তৃতীয় বার্ষিক প্রতিষ্ঠা দিবস। এই উপলক্ষে সকাল থেকেই শুরু হয়ে যায় বিশেষ পুজো, গীতাপাঠ, চণ্ডীপাঠ, হোমযজ্ঞ। এদিন ভক্তদের জন্য বিনামূল্যে ভোগ বিতরণ ও প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা করে মন্দির কর্তৃপক্ষ। প্রতিষ্ঠা দিবসের এই বিশেষ দিনে ৬০০ থেকে ৭০০ জনের জন্য বিনামূল্যে কুপনের মাধ্যমে ভোগ খাওয়ানোর ব্যবস্থা করা হয়।ভক্তদের জন্য সকাল থেকেই মন্দিরের দরজা খোলা ছিল মন্দিরের দরজা। পুজো উপলক্ষে এদিন বড়মার মন্দিরে যান বারাকপুরের বিধায়ক কৌস্তব বাগচি। এখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি প্রায় বিস্ফোরক মন্তব্য করেন। বলেন, অর্জুন সিং আমার দলের সিনিয়র নেতা। ওঁর সঙ্গে আমার বিরোধ হওয়ার কথাই নয় । তবে আমার কিছু জিনিস খারাপ লেগেছে। সেটাই আমি বলেছি। পরিবারে থাকতে গেলে এই ধরনের বহু জিনিস হয়। কিন্তু আমি একবার যা বলি, সেই জায়গা থেকে সরে আসি না। তাই আমি যা বলেছি যতদিন বাঁচবো সেই কথাতেই অনড় থাকব। পৌর প্রধানের বাড়িতে, প্রাক্তন পৌর প্রধানের বাড়িতে যারা গিয়েছিল তাদের বেশিরভাগই বিজেপির কেউ নয়, তারা সমাজবিরোধী। আর অহেন্দ্রনাথ বসুকে শিখিয়ে দেওয়া হয়েছে। তাকে যা শিখিয়ে দেওয়া হয়েছে সেই কথাই তিনি বলেছেন। দল আশ্বস্ত করেছে, যাদের হাতে মনীশ শুক্লার খুনের রক্ত লেগে আছে তাদের কিছুতেই দলে নেওয়া হবে না।
