বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
নিউ ফারাক্কায় ধস, বাতিল উত্তরবঙ্গগামী সব ট্রেন নিউটাউনে উত্তম কুমার ফিল্ম সেন্টারের শিলান্য়াস মুখ্য়মন্ত্রীর নেপালে ৯ দিন পর সুড়ঙ্গ থেকে উদ্ধার ২ শ্রমিক অভিষেকের ক্য়ামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশ

৪০০ জনের প্রতিনিধি দল নিয়ে ভারত সফরে আসতে পারেন জিনপিং

25 August, 2026 6:36 PM Sumantra Mukherjee
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদন : দীর্ঘ সাত বছর পর ভারত সফরে আসতে পারেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

সঙ্গে আসতে পারে ৪০০ জনের এক প্রতিনিধি দল। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে বসছে ব্রিকসের সম্মেলন। সেই সম্মেলনে ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির শীর্ষ নেতারা যোগ দিতে আসছেন। সাত বছর আগে অর্থাৎ ২০১৯ সালে জিনপিং শেষ ভারতে এসেছিলেন। সেবারও তিনি নয়াদিল্লিতে এসেছিলেন ব্রিকস সম্মেলনে যোগ দিতে। সেবার তাঁর সঙ্গে ছিল ২০০ জনের এক প্রতিনিধি দল। এবার সেই সংখ্যা দ্বিগুণ হতে পারে।

ব্রিকস সম্মেলনের পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও জিনপিংয়ের দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। তবে এখনও তা চূড়ান্ত রূপ পায়নি। সেই বৈঠক হলে দুই দেশের সম্পর্ক ও সীমান্ত সংক্রান্ত সমস্যা নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গিয়েছে। বিষয়গুলি নিয়ে রূপরেখা চূড়ান্ত করতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এখন চীন সফরে গিয়েছেন। সেখানে তিনি সীমান্ত সমস্যা নিয়ে কথা বলেছেন চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে। অন্যদিকে ঠিক একই উদ্দেশ্য নিয়ে রাশিয়া সফরে গিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

গত বছর নরেন্দ্র মোদি চীন সফরে গিয়েছিলেন। সেখানে সীমান্ত সংক্রান্ত আলোচনার পর সমস্যা কিছুটা কেটেছে। তবে সমস্যা রয়েছে, রয়েছে বহু বিষয়ে মতবিরোধও। সেগুলি কাটিয়ে তোলাই ভারতের লক্ষ্য।

প্রতিবেদন

Sumantra Mukherjee