তিরুঅনন্তপুরমে ১৩৯ রানের ইনিংস, একসঙ্গে সাত রেকর্ড কোহলির, শচীনকে ছুঁয়ে নতুন কীর্তি
তিরুবনন্তপুরম: ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে তিরুবনন্তপুরমে শতরান বিরাট কোহলির। ১৩৯ রানের ইনিংস খেলে টিমকে জিতিয়ে মাঠ ছাড়েন। এই একটি ইনিংসেই গড়েছেন সাত রেকর্ড। শচীন তেন্ডুলকরের পর দ্বিতীয় ব্যাটার হিসেবে একদিনের ক্রিকেটে ১৫,০০০ রানের মাইলফলক ছুঁলেন কোহলি। তবে সেটা করলেন শচীনের চেয়ে অনেক কম ইনিংসে। কোহলির লাগল ৩০৩ ইনিংস, সচিনের লেগেছিল ৩৭৭। এই শতরানের পর লিস্ট এ ক্রিকেটে কোহলির শতরান ৬০টি। এতদিন একা শীর্ষে থাকা শচীনেরও ৬০টি। কোহলি সেখানে পৌঁছলেন ৩৩৮ ইনিংসে, সচিনের লেগেছিল ৫৩৮।
বিরাট মাঠে নামা মানেই এখন রেকর্ড। ভারতের মাটিতে ১৩১ ম্যাচে কোহলির রান ৭০০৬। নিজের দেশে ৭ হাজারের বেশি রান করা একমাত্র ক্রিকেটার তিনিই। শচীনের রান ছিল ১৬৪ ম্যাচে ৬৯৭৬, সেই রেকর্ড ভেঙে দিলেন কোহলি। ভারতের মাটিতে কোহলির এটি ৪২তম একদিনের শতরান, ২৩২ ম্যাচে। শনেরও দেশের মাটিতে ৪২টি শতরান, তবে তাঁর লেগেছিল ২৫৮ ম্যাচ। রান তাড়া করতে নেমে কোহলির শতরান ৩০টি, বাকিদের থেকে অনেক এগিয়ে। দ্বিতীয় স্থানে থাকা রোহিত শর্মার শতরান ১৮টি। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে কোহলির একদিনের শতরান এখন ১০টি। একটি নির্দিষ্ট দলের বিরুদ্ধে এত শতরান আর কারও নেই। শ্রীলঙ্কার বিরুদ্ধেও তাঁর একদিনের শতরান ১০টি। সব ফরম্যাট মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে তাঁর শতরান ১৩টি, এই তালিকায় সুনীল গাওস্করের সঙ্গে যুগ্মভাবে শীর্ষে তিনি। একদিনের ক্রিকেটে কোহলির বর্তমান স্ট্রাইক রেট ৯৪, যা তাঁর কেরিয়ারের সর্বোচ্চ। এ দিন ৯টি ছক্কা মেরেছেন তিনি। রান তাড়া করতে নেমে একদিনের ম্যাচে এটি দ্বিতীয় সর্বাধিক, শীর্ষে মহেন্দ্র সিংহ ধোনি, শ্রীলঙ্কার বিরুদ্ধে যিনি ১০টি ছক্কা মেরেছিলেন।
আইএসএলের প্রথম পর্বের সূচি ঘোষিত, কবে মেগা ডার্বি?
Fiery innings hi kehde🔥 pic.twitter.com/I73BhhxA26
— Shubman Gill (@ShubmanGill) September 27, 2026
