বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

এশিয়াডে ৪০০ মিটার হার্ডলসে ব্রোঞ্জ বিদ্যা রামরাজের, ভাঙলেন পি টি ঊষার ৪২ বছরের জাতীয় রেকর্ড

28 September, 2026 5:47 PM UTSAB RC
শেয়ার করুন

 আইচি-নাগোয়া:  এশিয়ান গেমসের মহিলাদের ৪০০ মিটার হার্ডলসে ব্রোঞ্জ জিতলেন বিদ্যা রামরাজ। ব্যক্তিগত সেরা ৫৪.৭৫ সেকেন্ড সময় করে শুধু পদকই নয়, ভেঙে দিলেন কিংবদন্তি পি টি ঊষার ৪২ বছরের পুরোনো জাতীয় রেকর্ডও। তামিলনাড়ুর ২৮ বছর বয়সি এই অ্যাথলিট সোমবার জাপানের আইচি-নাগোয়ায় এই কীর্তি গড়েন।

১৯৮৪ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে ৪০০ মিটার হার্ডলসে ৫৫.৪২ সেকেন্ড সময় করেছিলেন ‘পায়োলি এক্সপ্রেস’ ঊষা। ভারতীয় অ্যাথলেটিক্সের অন্যতম দীর্ঘস্থায়ী সেই রেকর্ড এ দিন নতুন করে লিখলেন বিদ্যা। মঊষা এখন ভারতীয় অলিম্পিক সংস্থার (আইওএ) সভানেত্রী এবং এ দিন এশিয়াডের গ্যালারিতেই উপস্থিত ছিলেন। অর্থাৎ কিংবদন্তির চোখের সামনেই তাঁর চার দশকের নজির ভাঙলেন কোয়েম্বাটোরের এই তরুণী।

ফাইনালে ছিল রীতিমতো গতির লড়াই। আট ফাইনালিস্টের মধ্যে চারজনই নিজেদের কেরিয়ারের সেরা সময় করেন। সোনা জেতেন সংযুক্ত আরব আমিরশাহির মরিয়ম করিম, ৫৪.৩১ সেকেন্ডে গেমস রেকর্ড গড়ে। ৫৪.৫৮ সেকেন্ডে ব্যক্তিগত সেরা সময় করে রুপো পান কাজাখস্তানের অ্যাডেলিনা জেমস। ভারতের আরেক প্রতিযোগী অনু রাঘবন ৫৫.৮৮ সেকেন্ডে পঞ্চম হন, সেটিও তাঁর ব্যক্তিগত সেরা। পুরুষদের ৪০০ মিটার হার্ডলসে অবশ্য হতাশ করেছেন সন্তোষ টি। ৪৯.৯৫ সেকেন্ডে ফাইনালে সপ্তম হন তিনি।

আরও পড়ুন: তিরুঅনন্তপুরমে ১৩৯ রানের ইনিংস, একসঙ্গে সাত রেকর্ড কোহলির, শচীনকে ছুঁয়ে নতুন কীর্তি

জায়ান্ট স্ক্রিনে রেকর্ড ভাঙার খবর ভেসে উঠতেই আবেগ ধরে রাখতে পারেননি বিদ্যা, ট্র্যাকেই নাচতে শুরু করেন। গতবারের এশিয়ান গেমসের হিটে ৫৫.৪২ সেকেন্ড সময় করে ঊষার রেকর্ড ছুঁয়েছিলেন তিনি, ভাঙতে পারেননি মাত্র ০.০১ সেকেন্ডের জন্য। এ বার সেই আক্ষেপ সুদে-আসলে মিটিয়ে নিলেন। এটি চলতি এশিয়াডে বিদ্যার দ্বিতীয় পদক। এর আগে মিক্সড রিলেতে রুপো জেতা ভারতীয় দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। এশিয়ান গেমসের হার্ডলসে এটি তাঁর টানা দ্বিতীয় ব্রোঞ্জ। ২০১৮ সালের জাকার্তা এশিয়াডে অনু রাঘবনের ব্রোঞ্জের পর এই ইভেন্টে ভারতের এটি টানা তৃতীয় পদক। আগামী ইভেন্টে মহিলাদের রিলে ইভেন্টেও ট্র্যাকে নামবেন তিনি।

কেন্দ্রীয় সরকারের ‘টপস’ (টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কিম)-এর আওতায় নিয়মিত আর্থিক সহায়তা ও প্রশিক্ষণ পান বিদ্যা। তাঁর পদকের সুবাদে চলতি এশিয়াডে অ্যাথলেটিক্স থেকে ভারতের ঝুলিতে এল ১৪টি পদক, ৬টি রুপো ও ৮টি ব্রোঞ্জ। তবে ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে এখনও সোনার দেখা পায়নি ভারত।

প্রতিবেদন

UTSAB RC