বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

মালদহ টাউন স্টেশনে উদ্ধার ২ কোটির ব্রাউন সুগার

28 September, 2026 6:02 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, মালদহ: মালদহ শহর জুড়ে মাদক পাচারকারীদের বিরুদ্ধে পুলিশি অভিযানে আরও একটি বড় আন্তর্জাতিক বা আন্তঃরাজ্য পাচার চক্রের পর্দাফাঁস। প্রায় ২ কোটি টাকা মূল্যের ব্রাউন সুগারসহ দুই মাদক কারবারীকে হাতেনাতে গ্রেপ্তার করল মালদহ টাউন জিআরপির পুলিশ। উদ্ধার করা হয়েছে মোট ২ কেজি ৫৮২ গ্রাম ব্রাউন সুগার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম জুবাইল শেখ ও আলেপ শেখ। সোমবার ধৃতদের মালদহ জেলা আদালতে পেশ করে সাত দিনের পুলিশি হেপাজতে নেওয়া হয়। জানা গেছে, বেশ কিছুদিন ধরেই মালদহ জেলার সীমান্ত এলাকা ব্যবহার করে মাদকের কারবার বাড়ছিল। গোপন সূত্রে জেলা পুলিশের কাছে খবর আসে, অসমের কামাখ্যা থেকে বিপুল পরিমাণ ব্রাউন সুগার ট্রেনে করে মালদহে আনা হচ্ছে। এই খবরের সত্যতা যাচাই করার পর জেলা পুলিশের ক্রাইম মনিটরিং গ্রুপ এবং মালদহ টাউন জিআরপি যৌথভাবে অভিযানে নামে। সোমবার সকালে নির্ধারিত ট্রেনটি মালদহের প্ল্যাটফর্মে এসে পৌঁছাতেই পুলিশ আধিকারিকরা নির্দিষ্ট স্থানটি ঘিরে ফেলেন। সন্দেহভাজন দুই যুবক ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্ম পার হওয়ার চেষ্টা করতেই পুলিশ তাদের আটক করে। তাদের কাছে থাকা ব্যাগ এবং সঙ্গে থাকা জিনিসপত্রে তল্লাশি চালানো হয়। তল্লাশি চালাতেই বেরিয়ে আসে প্যাকেটে মোড়া খয়েরি রঙের গুঁড়ো পদার্থ। পরীক্ষা করে নিশ্চিত হওয়া যায় উদ্ধার হওয়া পদার্থটি ব্রাউন সুগার, যার আন্তর্জাতিক বাজারে আনুমানিক মূল্য প্রায় ২ কোটি টাকা। ঘটনাস্থল থেকেই ওই দুই যুবককে গ্রেপ্তার করে মালদা টাউন জিআরপি থানায় নিয়ে যাওয়া হয়। ধৃতদের পরিচয় খুঁজতে গিয়ে পুলিশ জানতে পারে, জুবাইল শেখ এবং আলেপ শেখ দুজনেই মালদহের কালিয়াচক থানা এলাকার বাসিন্দা। জুবাইলের বাড়ি কালিয়াচকের মোজমপুরে এবং আলেপের বাড়ি মোমিনপাড়ায়। অসম ও উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি থেকে পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকায় মাদক আনার এই নতুন রুটে বেশ কিছুদিন ধরে নজরদারি চালাচ্ছে পুলিশ। জেলা পুলিশ ও জিআরপির এই যৌথ অভিযানে স্টেশন সংলগ্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে।

প্রতিবেদন

Lopa Bhowmik