বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

তিনদিনের ব্যাংক ধর্মঘট প্রত্যাহার, স্বস্তি গ্রাহকদের

28 September, 2026 12:20 AM Sandipan Saha
শেয়ার করুন

সংবাদদাতা, কলকাতা: সোমবার থেকেই টানা তিনদিন ব্যাংক ধর্মঘট ডেকেছিল ব্যাংক কর্মীদের সাতটি সংগঠনের যৌথ মঞ্চ  United Forum Of Bank Unions (UFBU)। কিন্তু রাতে তা প্রত্যাহারের কথা ঘোষণা করা হয়। তাই সোমবার থেকে ব্যাংক পরিষেবা স্বাভাবিক থাকবে বলে জানা গেছে।

UFBU-এর দাবি ছিল, সপ্তাহে পাঁচদিন কাজের ব্যাপারে ব্যাংক কর্তৃপক্ষের সংগঠন IBA-এর সঙ্গে চুক্তি হয়েছিল আড়াই বছর আগে। এতদিনেও তা কার্যকর হয়নি। এছাড়াও আরও বেশ কয়েকটি দাবি তাদের ছিল। এখন সেগুলি সমাধানের জন্য ধাপে ধাপে আলোচনা চলবে।

এর আগে ব্যাংক ধর্মঘটকে ঘিরে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা করছিলেন গ্রাহকরা। ধর্মঘট প্রত্যাহারের খবরে তাঁরা অনেকটাই স্বস্তি পেলেন।

 

প্রতিবেদন

Sandipan Saha