বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
প্রয়াত শিল্পী যোগেন চৌধুরী স্কুলস্তরেই পড়ুয়াদের রাষ্ট্রবাদ দরকার: মুখ্যমন্ত্রী আমেরিকায় ফের বন্দুকবাজের হানা, জখম ১২ প্রয়াত যোগেন চৌধুরীকে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

চোরবাগান:‌ অভিযুক্ত সঞ্জীব রাহাকে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করাল পুলিশ

26 October, 2026 7:34 AM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, কলকাতা:‌ মানা গেল না রীতি। এবার আর দুর্গা প্রতিমা বিসর্জনের পর সেই মণ্ডপে করা গেলো না লক্ষ্মীপুজো। ক্লাবঘরেই কোনও মতে নম নম করে সারা হয়েছে ধনদাত্রীর আবাহন। চোরবাগান পুজো মণ্ডপ এখন পুলিশ, ফরেনসিকের তদন্ত–স্থান। কারণ, তদন্তের স্বার্থে ‘ক্রাইম সিন’ অক্ষত রাখা হয়েছে। প্রতিমা নিরঞ্জন দেওয়া হয়েছিল গত শনিবার। তারপর থেকেই উত্তর কলকাতার এই পুজো মণ্ডপে চলছে সপ্তমীর সন্ধের মর্মান্তিক সেই ঘটনার নেপথ্যের কারণ সুলুকসন্ধান।
রবিবার মণ্ডপে নিয়ে যাওয়া হয় অভিযুক্ত ঘোষক সঞ্জীব রাহা ওরফে সেন্টুকে। বিকেল ৪টে নাগাদ তাঁকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। নিয়ে যাওয়া হয় পুজো কমিটির ক্লাবঘরেও। জানা গেছে, সঞ্জীব ওরফে সেন্টুকে এদিন পুজো মণ্ডপে নিয়ে যাওয়ার অন্যতম কারণ ছিল ভয়াবহ সেই ঘটনার পুনর্নির্মাণ করা। সেই সঙ্গে আরো একপ্রস্থ জেরাও করা হয়েছে তাকে। অন্যদিকে সেদিনের আর এক ঘোষক কুশল মজুমদারকে পুলিশ পাকড়াও করার পর তাঁর ফেসবুক অ্যাকাউন্টে দাবি করা হয়েছিল, এক জন পুলিশের কথাতেই সেদিন মণ্ডপ ভেঙে পড়ার কথা ঘোষণা করেছিলেন তিনি। কুশলের সেই বক্তব্যের পরই নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। খতিয়ে দেখা শুরু হয়েছে ঘোষণার নেপথ্যে পুলিশকর্মীদের কী ভূমিকা ছিল, ওই সময় চোরবাগানে ডিউটিতে কোন কোন পুলিশকর্মী ছিলেন, তাঁদের ভূমিকা কী ছিল, যেখানে যে পুলিশকর্মীর ডিউটি ছিল, সেখানে তাঁরা ঠিকঠাক দায়িত্ব পালন করেছিলেন কিনা করছিলেন কি না ইত্যাদি। পুলিশের বিশেষ তদন্তকারী দল (‌সিট)‌‌ ইতিমধ্যেই জনতে পেরেছে যে, ঘটনার দিন সন্ধেতে চোরবাগানের পুজো চত্বরে ৮০ থেকে ৯০ জন পুলিশকর্মী মোতায়েন ছিলেন। মণ্ডপের ভেতরে কোনও পুলিশ কর্মী না থাকলেও সেই ঘটনায় পুলিশের ভূমিকাকেও তদন্তের বাইরে রাখা হচ্ছে না। অন্যদিকে মণ্ডপের ভেতরে বেসরকারি সংস্থার যে সব নিরাপত্তাকর্মী ছিলেন, তাদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
১৭ অক্টোবর, প্রথম সপ্তমীর সন্ধেতে চোরবাগানে ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ১৯ জনের। আহত হয়ত হন বহু মানুষ। ঘটনায় অভিযুক্ত হিসেবে এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৯ জনকে।

প্রতিবেদন

Lopa Bhowmik