বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
প্রয়াত শিল্পী যোগেন চৌধুরী স্কুলস্তরেই পড়ুয়াদের রাষ্ট্রবাদ দরকার: মুখ্যমন্ত্রী আমেরিকায় ফের বন্দুকবাজের হানা, জখম ১২ প্রয়াত যোগেন চৌধুরীকে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

বামাকালীর নাচের জায়গা বদলাচ্ছে

25 October, 2026 6:46 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা,নদীয়া: শান্তিপুরের ঐতিহ্যবাহী বামাকালী বহু বছর ধরেই রাজ্যের মানুষের কাছে অন্যতম দর্শনীয় স্থান। সারা বছরই দূর–দূরান্ত থেকে অসংখ্য ভক্ত সমাগম হয় মন্দিরে। তবে সবচেয়ে বেশি দর্শনার্থী উপস্থিত হন কালী পুজোয় ঐতিহ্যবাহী বামাকালীর নাচের সময়। সে সময় মন্দির প্রাঙ্গণে তিল ধারণের জায়গা থাকে না। ভিড় সামাল দিতে নাস্তানাবুদ হতে হয় মন্দির কর্তৃপক্ষকে। সেই কথা মাথায় রেখেই এবার বামাকালীর নাচে হতে চলেছে এক ঐতিহাসিক পরিবর্তন। প্রতি বছর দেবীর অলৌকিক ও রোমাঞ্চকর নৃত্য দর্শন করতে যেভাবে লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটে, তাতে সংকীর্ণ জায়গায় ভিড় নিয়ন্ত্রণ করাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। দর্শনার্থীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে এবার তাই দেবীর নৃত্য অনুষ্ঠিত হতে চলেছে মন্দির সংলগ্ন সুবিশাল মাঠে। উদ্যোক্তারা প্রশাসনের কাছে পর্যাপ্ত সহযোগিতার আবেদন জানিয়েছেন। ইতিমধ্যেই নতুন জায়গা ও বামাকালীর মন্দির পরিদর্শন করে গেছেন জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।

 

 

প্রতিবেদন

Lopa Bhowmik