বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
নিউ ফারাক্কায় ধস, বাতিল উত্তরবঙ্গগামী সব ট্রেন নিউটাউনে উত্তম কুমার ফিল্ম সেন্টারের শিলান্য়াস মুখ্য়মন্ত্রীর নেপালে ৯ দিন পর সুড়ঙ্গ থেকে উদ্ধার ২ শ্রমিক অভিষেকের ক্য়ামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশ

‘আপনাকে রাস্তায় বেরোতে হবে না’, মমতাকে তোপ শুভেন্দুর

24 August, 2026 7:35 PM Sumantra Mukherjee
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদন : সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একাধির ইস্যুতে সরব হয়েছেন।

এদিনই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি সরকারের একাধিক কাজকর্মের বিরুদ্ধে তীব্র অসন্তোষ প্রকাশ করেন।তার মন্তব্যের পাল্টা দিয়ে শুভেন্দু অধিকারীর মন্তব্য,ফেসবুকেই থাকুন আপনি বিকালবেলায়, আপনাকে রাস্তায় বেরোতে হবে না।কথা কম বলুন, অনেক বয়স হয়েছে। পাশাপাশি গুন্ডা দমন বিল নিয়েও বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।

তিনি জানান, শিল্প প্রসারে আদানি গ্ৰুপ নিউটাউনে হাসপাতাল করতে চলেছে। অন্নপূর্ণা প্রকল্প নিয়ে রাজ্য জুড়ে চলা আসন্তোষের কারণে বাংলার মহিলাদের প্রতি শুভেন্দু আশ্বাস দিয়ে বলেন ইতিমধ্যেই ১ কোটি ৪৫ লক্ষের বেশি মহিলা অন্নপূর্ণার টাকা পেয়েছেন। যাঁরা পাননি তাঁরা ধীরে ধীরে পেয়ে যাবেন। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের করা অন্নপূর্ণ ভাণ্ডারকে কটাক্ষকে পাল্টা দিয়ে শুভেন্দু দাবি করেন পিসি-ভাইপো তোষণের রাজনীতি করতেন, বিজেপি করলে বা হিন্দু হলে তিনি সরকারি প্রকল্প দিতেন না বলে মন্তব্য শুভেন্দুর।

ইতিমধ্যেই ১৯ লক্ষ মুসলিম মহিলাও অন্নপূর্ণার টাকা পেয়েছেন বলে জানিয়েছেন শুভেন্দু। যাদবপুর প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর মন্তব্য যাদবপুরের আর্টস হস্টেলের কিছু ছবি আমার কাছে এসেছে, সেগুলি উচ্চ শিক্ষা দফতরে পাঠাব। যাদবপুরে দেশবিরোধী কার্যকলাপ বরদাস্ত করা হবে না বলে কড়া হুশিয়ারি তাঁর। কোনভাবেই ক্যাম্পাসে কিষেণজির সমর্থনে আর স্লোগান চলবে না বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।

প্রতিবেদন

Sumantra Mukherjee