টালিগঞ্জে উত্তমকুমাররের জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি শুভেন্দু অধিকারীর
সংবাদদাতা, কলকাতা:টালিগঞ্জে মহানায়ক উত্তমকুমারের জন্মশতবর্ষে অনুষ্ঠানের সূচনা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। টালিগঞ্জে উত্তমকুমারের মূর্তিতে মাল্যদান করেন তিনি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিক, জিত, দেব, প্রসেনজিত, ঋতুপর্ণা সেনগুপ্ত, গৌতম ঘোষ, হরনাথ চক্রবর্তী, বিধায়ক অভিনেতা রুদ্রনীল সেনগুপ্ত, পাপিয়া অধিকারী-সহ একঝাঁক কলাকুশলী। অনুষ্ঠানে ছিলেন।
এদিন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আগে তাঁর মূর্তিতে মাল্যদান করেন রঞ্জিত মল্লিক। বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী সেই কথা উল্লেখ করেন। শুভেন্দু অধিকারী জানান, তিনি গর্বিত মহানায়কের জন্মশতবর্ষে বাংলার মানুষ তাঁকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব দিয়েছে। তাই তিনি গর্বিত। উত্তমকুমারের অনুরাগীদের আমন্ত্রণ করতে হয় না, সবাই এমনি হাজির থাকেন। মুখ্যমন্ত্রী জানান, তবে এদিন সকালে সোশ্যাল মিডিয়ায় তাঁর আগে মহানায়ককে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু তাই নয়, গত রবিবার মন কি বাত অনুষ্ঠানের 30 মিনিটের মধ্যে পাঁচ মিনিট সময় বরাদ্দ রাখেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীকে তা নিয়ে ধন্যবাদও জানান তিনি।
বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সপ্তপদীর ঝলকে মহানায়ককে স্মরণ করেন। তিনি লেখেন, “মহানায়ক উত্তম কুমার এক কিংবদন্তী। যাঁর কালজয়ী কাজের সঙ্গে বিভিন্ন প্রজন্মের মানুষ এক হতে পেরেছে। তাঁর জন্মশতবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি।”
