বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে বিক্ষোভে সামিল এসইউসিআই

29 September, 2026 4:17 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, শিলিগুড়ি: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে শিলিগুড়ির হাসমি চকে বিক্ষোভ কর্মসূচি পালন করল এসইউসিআই (কমিউনিস্ট)।
মঙ্গলবার আয়োজিত এই কর্মসূচিতে দলের কর্মী- সমর্থকেরা বিভিন্ন দাবি সংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ জানান। বিক্ষোভ কর্মসূচির অন্যতম অংশ হিসেবে জ্ঞানেশ কুমারের কুশপুত্তলিকা দাহ করা হয়।পাশাপাশি ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়া বাতিলেরও দাবি তোলা হয়।

বিক্ষোভকারীদের অভিযোগ, SIR প্রক্রিয়ার জেরে ভোটার তালিকা থেকে বহু  নাম বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। হাসমি চকে বেশ কিছুক্ষণ ধরে চলে বিক্ষোভ ও স্লোগান। কর্মসূচিকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়। এসইউসিআই (কমিউনিস্ট)- এর পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটার তালিকা সংক্রান্ত এই প্রক্রিয়ার বিরুদ্ধে তাঁদের আন্দোলন চলতে থাকবে।

প্রতিবেদন

Lopa Bhowmik