‘কাতিল নেহি, আশিক হুঁ’, ‘কিং’-এর ‘কিলার’ ছবি পোস্ট শাহরুখের

মুম্বই, ২৭ অক্টোবর: তিন বছর পর বড় পর্দায় ফিরছেন শাহরুখ খান। মঙ্গলবার সকালে প্রকাশ্য়ে এল কিং খানের একটি ছবি। আগুনের ব্য়াকগ্রাউন্ডে বন্দুক হাতে গোলাপে কামড়! বোতাম খোলা শার্টে ‘কিলার’ লুক, ‘কিং’-এর নতুন পোস্টার । ষাট বছর বয়সি অভিনেতার এমন চেহারা, মাচো লুক শাহরুখ ভক্তদের কাছে বিরাট প্রাপ্তি। এমন সারপ্রাইজে আপ্লুত অনুরাগীরা। ‘কিং’ এর নতুন পোস্টার ঘিরে নেটদুনিয়ায় ঝড় উঠেছে। শাহরুখ উত্তেজনা উসকে ক্যাপশনে লিখেছেন, ‘আজ ফির ইয়াদ আয়া…কাতিল নেহি… আশিক হুঁ।’
পর্দায় ‘প্রেমিক’ শাহরুখকে দেখতেই তো অভ্যস্ত দর্শক। সম্প্রতি নিজেকে ভেঙেচুরে অ্যাকশন হিরো তৈরি করেও মন জিতেছেন। ‘পাঠান’, ‘জওয়ান’-এর মতো ছবিগুলোতে শাহরুখের অ্যাকশন মন জিতেছে সমালোচকদেরও। ‘কিং’-এর নতুন পোস্টারে এক ভক্ত লিখেছেন, ‘এবার আশিকের সাম্রাজ্য় শুরু’। শাহরুখের নতুন লুকে মজেছে জেন জি-রাও। ‘কিং’-এর ঘোষণার পরই এই ছবি ঘিরে উন্মাদনা তুঙ্গে। ‘কিং’এর সঙ্গে ডিসেম্বরে রিলিজ হওয়ার কথা ছিল প্রভাসের ছবি ‘ফৌজি’। কিন্তু প্রভা সের ছবি রিলিজ করবে আগামী মার্চে। তবে ওই সময় রিলিজ করছে হলিউডের অন্য়তম সিরিজ অ্য়াভেঞ্জার্স, ডুমস ডে। তাই বক্স অফিসে হলিউডের সঙ্গেই টক্কর দেবে ‘কিং’।
কয়েক মাস আগে ছবি মুক্তির দিন ঘোষণা করে প্রযোজনা সংস্থা। তারা জানায়, ‘এমন এক গর্জন, যা পুরো রাজত্বকে কাঁপিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। ‘কিং’ আসছে ২০২৬ সালের ২৪ ডিসেম্বর।’ একের পর এক চমকের উন্মোচনে বক্স অফিস ‘কিং’-এর গর্জনে গমগম করবে তা বলার অপেক্ষাই রাখে না।
