বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
সামশেরগঞ্জে বিজেপি কর্মী খুনের ঘটনায় অভিযুক্ত এনকাউন্টার গাইঘাটা ধর্ষণ কাণ্ডে এনকাউন্টার করে অভিযুক্তের মৃত্য়ু সরশুনা কাণ্ডে অভিযুক্তদের নিয়ে ঘটনাস্থলে পুলিশ একই দিনে জোড়া এনকাউন্টার রাজ্য়ে

রাজনৈতিক বিভ্রান্তি কাটিয়ে দলীয় সংগঠনে সক্রিয় হলেন চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমান

27 October, 2026 6:33 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, চোপড়া: রাজনৈতিক মহলের নানা জল্পনা কাটিয়ে দলীয় সংগঠনে ফের সক্রিয় হলেন চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমান। সম্প্রতি বিধানসভা নির্বাচনের পর তাঁর তুলনামূলক নিষ্ক্রিয়তা এবং দলবদল নিয়ে গুঞ্জন তৈরি হয়েছিল। বিশেষ করে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে তাঁর যোগদানের জল্পনা ছিল চর্চার কেন্দ্রবিন্দুতে।
তবে মঙ্গলবার চোপড়া আইটিআই কলেজ মাঠে চুটিয়াখোর অঞ্চলের তৃণমূল নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের নিয়ে এক সাংগঠনিক বৈঠক করে সমস্ত জল্পনার শেষ করেন তিনি। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে হামিদুল রহমান স্পষ্ট জানান যে, তিনি বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী এবং তৃণমূল কংগ্রেসের প্রতীকেই নির্বাচিত হয়েছেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করে সই করার প্রসঙ্গে তাঁর সাফাই, পরিষদীয় স্বার্থে সহমত হয়েই তিনি স্বাক্ষর করেছিলেন। কিন্তু তখন পৃথক রাজনৈতিক দল গঠনের বিষয়টি তাঁর কাছে স্পষ্ট ছিল না। এদিনের বৈঠক থেকে অঞ্চল ও বুথস্তরের কর্মীদের উদ্দেশ্যে তিনি স্পষ্ট বার্তা দেন যে, আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও মজবুত করতে হবে। সমস্ত বিভ্রান্তিকর প্রচারের মোকাবিলা করে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের পথেই ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানান চোপড়ার এই বিধায়ক।

প্রতিবেদন

Lopa Bhowmik