বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

শিবাজী পার্কে ককরোচদের ‘কোলাহল’, জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে পথে নামছে মুম্বই

02 October, 2026 5:10 PM UTSAB RC
শেয়ার করুন

সংবাদদাতা, মুম্বই: গান্ধী জয়ন্তীর সকাল যদি নয়াদিল্লির হয়, বিকেল হতে পারে মুম্বইয়ের। নিট পরীক্ষার প্রশ্নফাঁস ইস্যুকে কেন্দ্র করে দেশে আত্মপ্রকাশ করেছিল ককরোচ জনতা পার্টি। জ্ঞানেশ কুমার ইস্যু নিয়ে তাঁরা যন্তর মন্তর ২.০ করার হুঁশিয়ারি দিয়েছিল। গত শনিবার ছিল তাদের ডেডলাইন। গান্ধী জয়ন্তীর দিন মুম্বইয়ের শিবাজি পার্কে পথে নামতে চলেছে ককরোচ জনতা পার্টি। একদিন আগেই মুম্বই পৌঁছে গিয়েছেন প্রতিষ্ঠাতা অভিজিত দীপকে। ককরোচদের পাশে দাঁড়িয়ে তাঁদের এই মুম্বই আন্দোলনকে সমর্থন করছেন তাবড় তাবড় বলিউড সেলিব্রিটিরাও। তাঁদের আন্দোলনে রাজপথে নামবেন জাভেদ আখতার, শাবানা আজমি, নাসিরুদ্দিন শাহ, বিশাল দাদলানির মতো তারকারা। গান্ধী জয়ন্তীর শুভেচ্ছা জানিয়ে ককরোচদের মুম্বইয়ের আন্দোলন নিয়ে পোস্ট করেছেন অভিনেতা প্রকাশ রাজ।


ককরোচ জনতা পার্টির আন্দোলন সব সময়ই অভিনব। এবার মুম্বইয়ের মানুষকে পথে নামার জন্য একটি পোস্ট করেছে সিজেপি। সেখানে জানানো হয়েছে, পুলিশ যদি বেআইনিভাবে আটক করে তাহলে বোম্বে হাইকোর্টের আইনজীবী তাঁদের হয়ে লড়বে। আটজন আইনজীবীর কনটাক্ট নম্বরও শেয়ার করেছে তাঁরা। ককরোচ জনতা পার্টির সঙ্গে নাগরিক সমাজ এদিন বিক্ষোভ প্রদর্শন করবে শিবাজী পার্কে। ছাত্রদেরও এই আন্দোলনে যোগ দিতে আহ্বান করেছেন অভিজিত দীপকে। সকাল থেকেই বিরাট পুলিশ মোতায়েন করা হয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের মদতে এসআইআরে যেভাবে বেআইনিভাবে নাম বাদ পড়েছে, তা প্রকাশ্যে আসার পরই নড়েচড়ে বসেছে দেশ। জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে মুম্বই থেকে এবার আন্দোলন শুরু করছে ককরোচ জনতা পার্টি। ককরোচ জনতা পার্টির মুখপাত্র সৌরভ দাস বলেন, “আমরা এবার মুম্বই থেকে আন্দোলন শুরু করছি। ব্যাপক আন্দোলন হবে এবার।মুম্বইয়ের যুব সম্প্রদায় পথে নামার জন্য তৈরি।” শুক্রবার মহাত্মা গান্ধীর জন্মদিবসে আন্দোলনের নতুন মাত্রা তৈরি করতে চাইছে সিজেপি। দলের পক্ষ থেকে বলা হয়েছে, মহাত্মা গান্ধী ব্রিটিশদের অনুমতি নিয়ে আন্দোলন করেননি।

এদিন ককরোচদের শিবাজী পার্কের মঞ্চে স্বশরীরে দেখা যায় নাসিরুদ্দিন শাহকে। অভিজিত দীপকেকে গলা জড়িয়ে ধরেন তিনি। একটি ভিডিও পোস্ট করে তিনি লেখেন, “আমি স্বপ্ন দেখছি না তো?” জাভেদ আখতার সোশ্যাল মিডিয়ায় লেখেন, “শিবাজী পার্কের আশপাশের বাড়ির কিছু লোকজন শব্দদূষণের জন্য প্রশাসনকে নালিশ করেছে, এটা জেনে আমি খুশি। অন্য কোনও রাজনৈতিক দলের কর্মসূচি বা জলসা হলেও তাঁরা এতটাই সজাগ হয়ে অভিযোগ করবে, আমি এই বিষয়ে নিশ্চিত।”

 

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ককরোচদের পাশে দাঁড়িয়েছেন এবং স্বশরীরে থাকবে বলেও জানিয়েছেন শাবানা আজমি। তিনি লেখেন, “আপনার ভোট, আপনার অধিকার। আপনার ভোট, আপনার কণ্ঠস্বর। ভোটার লিস্ট থেকে আপনার ভোটই বাদ চলে গেলে কী হবে? আপনার গণতান্ত্রিক অধিকার রক্ষা করার জন্য আন্দোলন।২ অক্টোবর, গান্ধী জয়ন্তী, শিবাজী পার্ক, বিকেল ৪টে।”

 

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ককরোচদের সমর্থন দিয়েছেন অভিনেতা প্রকাশ রাজ। যন্তর মন্তর আন্দোলনের সময়ও তিনি প্রকাশ্যে সমর্থন করেছিলেন তাঁদের।

প্রতিবেদন

UTSAB RC