বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
রবীন্দ্র সরোবরে সাঁতার শিখতে গিয়ে মৃত্য়ু শিক্ষার্থীর ফারাক্কায় দ্রুত গতিতে চলছে লাইন মেরামতির কাজ মালদা মেডিকেলে শিশুমৃত্য়ুর জের, সাসপেন্ড সুপার এবার রাজ্য়ের মডেল স্কুল প্রকল্পে সিএম শ্রী ইন্সটিউট, ঘোষণা মুখ্য়মন্ত্রীর

আশাকে শ্রদ্ধা জানাতে রহমানের উদ্যোগে শামিল শাহরুখ

17 August, 2026 2:03 PM Sumantra Mukherjee
শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি:‌ মাস চারেক আগে থেমে গেছে তাঁর কণ্ঠ।

তবু শ্রোতার মনে চিরকালীন হয়ে থেকে গেছেন আশা ভোসলে। ‘মেলোডি কুইন’‌–এর স্মরণে গানে গানে বিশেষ শ্রদ্ধার্ঘ্য তৈরি করছেন এ আর রহমান। ‘আশা ফরএভার’ শিরোনামের একটি মিউজিক ভিডিও উৎসর্গ করা হচ্ছে কিংবদন্তি গায়িকাকে।

তবে শুধু গান নয়। ভিডিওটিতে থাকছে বিশেষ চমকও। সোশ্যাল মিডিয়ায় করা একটি পোস্টে রহমান জানিয়েছেন, ভিডিওয় অংশ নিতে রাজি হয়েছেন শাহরুখ খান স্বয়ং। সে জন্য বলিউড বাদশাকে ধন্যবাদও জানিয়েছেন রহমান। আসলে বরাবরই শাহরুখের সঙ্গে বেশ ভাল সম্পর্ক ছিল আশার।

গত এপ্রিলে গায়িকার মৃত্যুর পর শাহরুখ জানিয়েছিলেন, এই মৃত্যু তিনি মেনে নিতে পারছেন না। মানসিক দিক দিয়ে ভেঙে পড়েছেন। সামাজিক মাধ্যমে লিখেছিলেন, আশাজির থেকে পাওয়া ভালবাসা ও আশীর্বাদের মুহূর্তগুলো ভোলার নয়। তঁার কণ্ঠ ভারতীয় সঙ্গীতে অন্যতম স্তম্ভ হয়ে থাকবে।

রহমান জানিয়েছেন, আশা ভোসলে জীবিত থাকতেই এই মিউজিক ভিডিওটি তৈরির পরিকল্পনা ছিল তাঁর। ইচ্ছে ছিল, আশাকে উপহার হিসাবে দেবেন ‘‌আশা ফরএভার’‌। কিন্তু গায়িকার মৃত্যু সেই পরিকল্পনাকে সাময়িকভাবে থমকে দেয়। এবার সেটিই একটু অন্যভাবে প্রকাশ করতে চলেছেন তিনি।

বিভিন্ন শিল্পী, নানান সঙ্গীতের ধারা এবং সুরকে এক জায়গায় এনে আশা ভোসলের গান–জীবনকে উদ্‌যাপন করাই তার এই উদ্যোগের উদ্দেশ্য। মিউজিক ভিডিওটিতে রহমানের কণ্ঠের পাশাপাশি থাকবে একাধিক শিল্পীর কণ্ঠ। সেই তালিকায় থাকছেন প্রয়াত আশা ভোসলেও। এছাড়াও থাকছেন লন্ডনের ট্রিনিটি মিউজিক কলেজের সঙ্গীতশিল্পীরা।

ঠিকঠাক দিনক্ষণ না জানালেও ভিডিওটি যে খুব তাড়াতাড়িই দর্শকশ্রোতার সামনে আনা হবে তা কথার ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন এ আর রহমান।

প্রতিবেদন

Sumantra Mukherjee