বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

সল্টলেকে ফুটপাত দখল দেখে অগ্নিশর্মা অগ্নিমিত্রা, অবিলম্বে খালি করার নির্দেশ

15 September, 2026 2:14 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, সল্টলেক: বিধাননগর পৌর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডের বিএ-সিএ সহ বিভিন্ন জায়গা মঙ্গলবার ঘুরে দেখেন মন্ত্রী অগ্নিমিত্রা পল। দেখা যায়, সেই ওয়ার্ডের বিভিন্ন রাস্তার ফুটপাত দখল হয়ে গিয়েছে। ফুটপাতের উপরে কোথাও পার্কিং, কোথাও বা দোকান হয়ে গিয়েছে। কড়া ভাষায় অগ্নিমিত্রা পাল জানিয়ে দেন, সময় বেঁধে দেওয়া হচ্ছে, তার মধ্যে সব সরিয়ে ফেলতে হবে। নাহলে তাদেরকে ফাইন দিতে হবে।
মন্ত্রী বলেন, প্রতিটি জায়গা পরিষ্কার রাখতে হবে। স্বচ্ছতাকে স্বাগত জানিয়েছেন, প্রধানমন্ত্রী। পরিচ্ছন্নততার কথা মুখ্যমন্ত্রীও বলেছেন। রাস্তায় ময়লা বা থুতু ফেলা যাবে না। ফুটপাত খোলা রাখতে হবে। প্লাস্টিক ব্যবহার না করার জন্য আবেদন জানানো হয়েছে। আমি দেখছি, ফুটপাতের মধ্যে গাড়ি পার্কিং করে রাখা হচ্ছে সল্টলেকে। মানুষ যাচ্ছে রাস্তা দিয়ে স্কুলের বাচ্চাদের যেতে হচ্ছে রাস্তা দিয়ে। অ্যাক্সিডেন্ট হলে কে দায় নেবে? ফুটপাত খোলা রাখুন, মোটরসাইকেল গাড়ি সব পার্কিং করে রাখছে। ফুটপাতে গাড়ি পার্কিং করবেন না। সবাই শিক্ষিত মানুষ। ফুটপাতে গাড়ি রাখা যাবে না। পার্কিংয়ে গাড়ি রাখবেন বিএমসিকে পয়সা দিতে হবে। সরকারকে পয়সা দিতে হবে। চারটে গাড়ি কিনে নিলেন তারপরে রাস্তায় গাড়ি রেখে দিলেন সেটা হবে না। এভাবে চলতে পারে না। এ সরকারে এসব চলবে না। কী বলবেন ওদের! শিক্ষিত মানুষ চারতলা পাঁচতলা বাড়িতে থাকেন, এটুকু ভদ্রতা সভ্যতা জ্ঞান নেই! এখন সরে যেতে বলছি। পুলিশকেও বলা হয়েছে। এরপর অন্য ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিবেদন

Lopa Bhowmik