বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

দলবদল থেকে পুজোর স্টল, বিজেপিকে কড়া আক্রমণ সেলিমের

14 September, 2026 5:34 PM UTSAB RC
শেয়ার করুন

সংবাদদাতা, শিলিগুড়ি: তৃণমূল কংগ্রেস ছেড়ে অন্য দলে যোগ দেওয়া সাংসদদের পাশাপাশি বিজেপি ও রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। দলবদলু নেতাদের তীব্র কটাক্ষ করার পাশাপাশি শিলিগুড়ি পুরনিগমের ওয়ার্ড পুনর্বিন্যাস, পুরভোটে কংগ্রেসের সঙ্গে জোট, রেজিনগর উপনির্বাচন এবং দুর্গাপুজোর সময় বামেদের বইয়ের স্টল নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যের কড়া জবাব দেন তিনি। দলবদলু ও বিজেপির বিরুদ্ধে তিনি বলেন, ক্ষমতায় থাকার স্বার্থে তৃণমূলের দলবদলু নেতাদের বিজেপি আশ্রয় দিচ্ছে বলে অভিযোগ করেন মহম্মদ সেলিম।

তাঁর দাবি, তৃণমূলে থাকাকালীন যাঁরা ধান্দাবাজি, তোলাবাজি ও পাচারের সঙ্গে যুক্ত ছিলেন, তাঁরাই ক্ষমতার কেন্দ্রে থাকতে বিজেপি-তে যোগ দিচ্ছেন। দলবদলু সাংসদদের কটাক্ষ করে তিনি বলেন, এরা হলো ধোবি কা কুত্তা, না ঘরকা না ঘাটকা। বাড়ি ফিরলে এলাকার মানুষ এদের আক্রমণ করছে।একই সঙ্গে বিজেপির বিরুদ্ধে বাইরে থেকে আসা কালো টাকা ব্যবহার করে সাংসদ-বিধায়ক কেনার এবং সংবাদমাধ্যম কিনে ভোট প্রভাবিত করার গুরুতর অভিযোগ তোলেন তিনি।

শিলিগুড়ি পুরনিগমের আসন্ন নির্বাচন ও ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে রাজ্য সরকারের ওপর ক্ষোভ উগরে দেন সিপিআইএম রাজ্য সম্পাদক। তাঁর অভিযোগ, সম্পূর্ণ রাজনৈতিক সুবিধা পাওয়ার লক্ষ্যে ওয়ার্ড ভাঙা হয়েছে। বিজেপির প্রভাবযুক্ত এলাকাগুলিকে পরিকল্পিতভাবে পুনর্বিন্যস্ত করা হয়েছে দাবি করে সেলিম জানান, এর বিরুদ্ধে বামেরা লিখিত আপত্তি জানিয়েছে। কংগ্রেসের সঙ্গে পুরভোটে জোটের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও, তার আগে এই ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে দ্রুত আলোচনার দাবি জানান তিনি।

দুর্গাপুজোর সময় বামেদের বইয়ের স্টল নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের সমালোচনা করে সেলিম সাফ জানান, বামেরা স্টলে কী লিখবে বা কী বিক্রি করবে, তা সরকার ঠিক করে দিতে পারে না। পূর্বতন বাম সরকারের আমল ও বর্তমান সরকারের মানসিকতার তুলনা টেনে তিনি দাবি করেন, এ বছর বামেদের পুজোর স্টলের সংখ্যা, বই বিক্রি ও প্রকাশনা—সবই বৃদ্ধি পাবে।
অন্যদিতে, আসন্ন রেজিনগর উপনির্বাচনে বাম প্রার্থী ঘোষণার পর আরএসপি-র প্রার্থী দেওয়া নিয়ে বাম-কংগ্রেস জোটে ফাটলের জল্পনা উড়িয়ে দেন তিনি। সেলিম বলেন, বিষয়টি নিয়ে এত ভাবার কিছু নেই, আমাদের কথা হয়েছে। জোটে কোনও ফাটল ধরেনি। সংবাদ সম্মেলনে মহম্মদ সেলিম একাধিক রাজনৈতিক ইস্যুতে রাজ্য ও কেন্দ্র উভয় সরকারের নীতিকে বিদ্ধ করে সিপিআইএমের কঠোর অবস্থান স্পষ্ট করে দিয়েছেন।

প্রতিবেদন

UTSAB RC