বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

আড়া মোড়ে বেহাল নিকাশি ব্যবস্থা, ড্রেন পরিষ্কারে নামলেন বিধায়ক

12 September, 2026 5:05 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, দুর্গাপুর: নিম্নচাপের জেরে চলছে টানা বৃষ্টি। তাতেই জলমগ্ন দুর্গাপুরের আড়া মোড়। বেহাল নিকাশি ব্যবস্থার কারণে রাস্তায় জল জমে চরম সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দা ও পথচলতি মানুষজন। পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে এবং নিকাশি ব্যবস্থা সচল করতে এবার উদ্যোগ নিলেন দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। বিধায়কের অভিযোগ, মুচিপাড়া এলাকা থেকে মিশন হাসপাতালের সামনে দিয়ে বৃষ্টির জল গিয়ে আড়া মোড়ের নিকাশি নালায় জমা হচ্ছে। কিন্তু দীর্ঘদিন ধরে ড্রেন পরিষ্কার না হওয়া এবং বিভিন্ন জায়গায় ড্রেন দখল করে দোকান ও অফিস তৈরি হওয়ায় নিকাশি নালা কার্যত অচল হয়ে পড়েছে। ফলে সামান্য বৃষ্টি হলেই জল উঠে আসছে রাস্তায়। চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌ড্রেন দখল করে দোকান তৈরি হওয়ায় নিকাশি ব্যবস্থা পুরোপুরি আটকে গেছে। ড্রেনেজ ব্যবস্থা না থাকা সত্ত্বেও পঞ্চায়েতের পক্ষ থেকে বহুতল নির্মাণের অনুমতি দেওয়া হয়েছে। সেই কারণে সমস্যা আরও বেড়েছে।’‌ তিনি আরও অভিযোগ করেন, এডিডিএ–র জায়গা দখল করে একাধিক অফিস তৈরি করা হয়েছে। ড্রেনের ওপর অফিস ও অন্যান্য নির্মাণ থাকায় নালা পরিষ্কার করা সম্ভব হচ্ছে না। এদিন উদ্যোগ নিয়ে সেই সমস্ত দখল সরিয়ে ড্রেন পরিষ্কারের কাজ শুরু করা হয়।
বিধায়কের নির্দেশ, ড্রেনের ওপর কোনওভাবেই সিমেন্টের ঢাকনা ব্যবহার করা যাবে না। পরিবর্তে লোহার গ্রিল ব্যবহার করতে হবে। যাতে ভবিষ্যতে সহজেই ড্রেন পরিষ্কার করা যায় এবং নিকাশি ব্যবস্থা স্বাভাবিক থাকে।

প্রতিবেদন

Lopa Bhowmik