বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

নাবালিকা বয়সে গর্ভবতী, হুমকি আশাকর্মীকে

03 October, 2026 7:15 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, নদীয়া: নদীয়ার শান্তিপুর থানার অন্তর্গত বেলঘরিয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বেলঘরিয়ার বাসিন্দা হিজুলাল হোসেন। সূত্রের খবর, বছর খানেক আগে তার মেয়ে নাবালিকা অবস্থায় এক যুবককে বিয়ে করে। কিছুদিন আগে ওই নাবালিকা যখন বাড়িতে আসে তখন দেখা যায়, ১৮ বছর বয়স না হওয়া সত্ত্বেও সে গর্ভবতী। আশা কর্মীদের যে সরকারি নির্দেশিকা রয়েছে তার ভিত্তিতে নাবালিকার বাড়িতে যান তারা। অভিযোগ, এরপরই চরম হুমকির মুখে পড়তে হয় তাঁদের।  ওই এলাকার আশা কর্মী ঝুম্পা বসাকের অভিযোগ, কেন তিনি সরকারি নিয়মের কথা বলেছেন, সেই প্রশ্ন তুলে হঠাৎ ওই নাবালিকার বাবা হিজুলাল হোসেন তার রাস্তা আটকে দাঁড়ান। তাকে চরমভাবে হুমকি দিতে থাকেন। আতঙ্কের কারণে এবং প্রাণের ভয়ে ওই আশা কর্মী প্রথমে কিছু বলতে না চাননি। কিন্তু পরবর্তীতে শান্তিপুর বিডিও অফিসে আইন সম্পর্কে সচেতনতা কর্মসূচিতে যোগ দিয়ে সবকিছু তিনি বিস্তারিত জানান পুলিশ আধিকারিককে। সঙ্গে সঙ্গে পুলিশ আধিকারিক বিষয়টি সম্পর্কে পদক্ষেপ করার আশ্বাস দেন। পাশাপাশি ওই এলাকার পঞ্চায়েত সদস্যকেও তিনি বিষয়টি জানান। প্রয়োজনে প্রশাসনকেও জানানোর কথা বলেছেন ওই  আশাকর্মী

প্রতিবেদন

Lopa Bhowmik