জেলায় যাওয়ার দাবি মমতার, হুঁশিয়ারি বিজেপিকে !
নিজস্ব প্রতিবেদন : বিজেপির ঝুলিতে কত ডিম আছে, তিনিও বুঝে নেবেন !
কলকাতায় তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে বিজেপিকে কার্যত চ্যালেঞ্জ জানালেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘আমাকে আটকালে আমি রাস্তাতেই মিছিল করব। আমিও দেখতে চাই বিজেপির ঝুলিতে কত ডিম আর কত ইটরয়েছে ?’ এদিন আদালতের নির্দেশ মেনেই ক্যাথিড্রাল রোডে সভা করে কালীঘাট তৃণমূল। বেলা তিনটের সামান্য কিছু পরে শেষ হয় সভা। তার আগে মমতা সভায় হাজির হলে শুরু হয় গাড়ি সরানোকে কেন্দ্র করে সাময়িক উত্তাপ। প্রাক্তন মুখ্যমন্ত্রীর অভিযোগ, চক্রান্ত করে সভা বানচালের চেষ্টা করা হচ্ছে।
এর পর নিজেই স্বতঃপ্রণোদিত হয়ে সভামঞ্চ থেকে যানজট সামাল দেওয়ার চেষ্টা করেন মমতা। মঞ্চ থেকেই দলীয় ছাত্র সংগঠনের কর্মী-সমর্থকদের পাশের লেন থেকে সরে যাওয়ার নির্দেশ দেন। দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশে মমতা বলেন, ‘আদালত যা নির্দেশ দিয়েছে, সেই মতোই হবে। আমরা কোনও গাড়ি আটকাব না। আমাদের কর্মী-সমর্থকেরাও গাড়ি আটকাবেন না।’
পুলিশের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, ‘আমাদের সভা আটকানোর জন্য চেষ্টা হচ্ছে নানা ভাবে। চক্রান্ত করে সভা বানচালের চেষ্টা করেছে।’ এদিনের মঞ্চ থেকেই যাদবপুর, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের নাম ধরে ধরে বিজেপিকে তুলোধোনা করেন তিনি। তাঁর কথায়, ‘আমরা বিজেপিকে মানি না, জানি না, চিনি না, শুনি না।’
যাদবপুর কাণ্ডে পুলিশকেও একহাত নেন মমতা। তিনি বলেন, ‘আমার সময়ে পুলিশ মানবিক ছিল। আমি এই পুলিশকে চিনি না। মনে রাখবেন ছাতা কিন্তু সবসময় মাথার উপর থাকবে না। আমাকে নাকি বেরতে দেবে, কত বড় বুকের পাটা’। বিজেপিকে আক্রমণ শানিয়ে মমতা বলেন, ‘বিজেপি হাইলোডেড, হাইভোল্টেজ ভাইরাস। যেখানে যাবে, সর্বনাশ করবে।’
বিজেপিকে ‘অত্যাচারী’ বলে ছাত্র যুবদের বুক চিতিয়ে লড়াইয়ের বার্তা দেন মমতা। তাঁর কথায়, “রাজনীতি করে ছাত্রদের দমানো যায় না। ছাত্র আন্দোলন হলে বুক পেতে দাঁড়াবেন, বিজোপি হয়ে যাবেন না।” বৃহস্পতিবার ক্যামাক স্ট্রিটে বিলবোর্ড খোলা নিয়েও এদিন আগাগোড়া পুলিশকে আক্রমণ শানান তিনি। মমতার হুঁশিয়ারি, “আমার বাড়ির সামনে বিজেপির পোস্টার ছেয়ে গেছে, খুলতে পারবেন ? বিজেপি দেখলেই পুলিশের ক্ষমতা ৫০ ইঞ্চি। গ্রেপ্তার করতে এলে ঝাঁপিয়ে পড়ার বার্তা দেন মমতা।” শুধু তাই নয়, নাম না করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও তীব্র আক্রমণ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা
