বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

বামেরা দেশদ্রোহী! ওদের উৎখাত করতে হবে: অর্জুন সিং

02 October, 2026 3:21 PM Lopa Bhowmik
শেয়ার করুন

উত্তর ২৪পরগণা, ব্যারাকপুর: বামপন্থীরা সব সময়ের জন্যই দেশ বিরোধী। ওরা দেশের মানুষকে ভুল বোঝায়। ওরা দেশদ্রোহী। তাই ওদের উৎখাত করতে হবে। বললেন রাজ্যের পরিবহণ মন্ত্রী অর্জুন সিং। শুক্রবার ব্যারাকপুরে আয়োজিত এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বামেদের পাশাপাশি নিশানা করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। তিনি বলেন, মমতা যে চোর ছিলেন তা এখন ওর দলের লোকেরাই প্রকাশ করে দিচ্ছে। ইন্দ্রনীল সেন তো সারাদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে গান শোনাতেন। আজ তিনিই মমতা বন্দ্যোপাধ্যায়ের চুরির কথা বলে দিচ্ছেন। ধীরে ধীরে সব চুরি ধরা পড়বে মমতার। পরিবহন মন্ত্রী অর্জুন সিং এরপর অনুব্রত মণ্ডলের ওপর সাম্প্রতিক হামলার ঘটনা নিয়ে মুখ খোলেন। বলেন, অনুব্রতর ওপর হামলার ঘটনাটি পুরোপুরি নাটক ছিল। ইচ্ছে করেই জনরোষ থেকে বাঁচতে লোক লাগিয়ে ওই নাটক করেছে। মন্ত্রীর দাবি,মমতা নিজের প্রতীক হারিয়েছেন। এবার মমতাও বিদায় নেবেন।দেশ বাঁচবে, রাজ্যও বাঁচবে।

প্রতিবেদন

Lopa Bhowmik