বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
বেলুড় মঠে মহাসাড়ম্বরে হয়ে গেল কুমারী পুজো পাঁজরে হাড় ভেঙে ফুসফুসে, চোরবাগানের ময়নাতদন্তের ভয়াবহ রিপোর্ট টাইগার শ্রফের উপর গুলি, হামলা, গ্রেপ্তার ৩ টাইগার শ্রফকে হামলায় দায়স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের

ভিড়ে বাচ্চা হারিয়ে গেলে চিন্তা নেই, শিশুদের হাতে থাকবে বিশেষ ব্যান্ড

16 October, 2026 3:05 PM UTSAB RC
শেয়ার করুন

কলকাতা, ১৬ অক্টোবর: দুর্গাপুজোয় ঠাকুর দেখতে বেরিয়ে ভিড়ের চাপে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্কা থেকেই যায়। বিশেষ করে বিপাকে পড়েন বাড়ির বয়স্ক ও শিশুরা। হারিয়ে যাওয়া সদস্যদের দ্রুত খুঁজে পেতে তাই এ বছরও বিশেষ হেল্পলাইন চালু করল কলকাতা পুলিশ। পাশাপাশি, শিশুদের নিরাপত্তার জন্য থাকছে বিশেষ ব্যান্ডও। জানিয়েছেন, কলকাতার  পুলিশ কমিশনার অজয় নন্দা।

পুজোর ভিড়ে কেউ হারিয়ে গেলে বা পরিবারের কোনও সদস্যের খোঁজ না মিললে যোগাযোগ করা যাবে কলকাতা পুলিশের বিশেষ হেল্পলাইন নম্বর ৯১৬৩৭৩৭৩৭৩-এ। ১৫ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত চালু থাকবে এই পরিষেবা। হারিয়ে যাওয়া ব্যক্তিদের খুঁজে তাঁদের পরিবারের হাতে ফিরিয়ে দিতেই এই উদ্যোগ। শুধু হেল্পলাইনই নয়, পুজোর সময় নজরদারি ও সাধারণ মানুষকে সাহায্যের জন্য কলকাতা পুলিশের ১০টি ডিভিশনের জন্য আলাদা ১০টি গাড়িরও উদ্বোধন করা হয়েছে।

শিশুদের জন্য বিশেষ ব্যান্ড

ভিড়ে শিশুদের নিরাপত্তার কথা মাথায় রেখে এ বার বিশেষ ব্যান্ড চালু করছে কলকাতা পুলিশ। পরিবারের সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়ে কোনও শিশু হারিয়ে গেলে যাতে দ্রুত তার পরিচয় জানা যায় এবং পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়, সেই লক্ষ্যেই এই ব্যবস্থা। পুলিশের বিভিন্ন কিয়স্ক থেকে মিলবে এই ব্যান্ড, যা অভিভাবকেরা ছোটদের হাতে পরিয়ে রাখতে পারবেন। লালবাজারের দাবি, ভিড়ের মধ্যে কোনও শিশু বিচ্ছিন্ন হয়ে পড়লে ব্যান্ডের সাহায্যে দ্রুত প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে। ফলে তাকে খুঁজে বের করে পরিবারের কাছে ফেরানোর প্রক্রিয়াও সহজ হবে।

বিশেষ হেল্পলাইনের পাশাপাশি কলকাতা পুলিশের অন্য জরুরি পরিষেবাও আগের মতোই চালু থাকবে:

মিসিং পারসন স্কোয়াড: ০৩৩-২২১৪১৮৩৫
কলকাতা পুলিশ কন্ট্রোল রুম: ১০০ ও ১১২

পুজোর দিনগুলিতে শহরের মণ্ডপে মণ্ডপে ও রাস্তায় লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়। সেই ভিড়ে শিশু ও বয়স্কদের নিরাপত্তা নিশ্চিত করতেই পুলিশের এই উদ্যোগ।

প্রতিবেদন

UTSAB RC