বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

পুজোয় এবারও কলকাতা-হাওড়ায় সারারাত মেট্রো, তবে তিনটি লাইনে থাকছে না বিশেষ পরিষেবা

08 October, 2026 4:23 PM UTSAB RC
শেয়ার করুন

সংবাদদাতা, কলকাতা: পঞ্চমী থেকে দশমী, পুজোর ক’টা দিন ঘুম ভুলে ঠাকুর দেখতে বেরোনো যাবে নিশ্চিন্তে। এ বারও সারা রাত চলবে কলকাতা মেট্রো। বৃহস্পতিবার পুজোর বিশেষ সূচি প্রকাশ করে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, ১৫ থেকে ২১ অক্টোবর এই সূচি অনুযায়ী পরিষেবা মিলবে। ভিড় নিয়ন্ত্রণেও থাকছে বিশেষ ব্যবস্থা।

ব্লু লাইন (দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম)

পঞ্চমী ও ষষ্ঠী (১৫ ও ১৬ অক্টোবর): সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত আপ ও ডাউন মিলিয়ে মোট ২৮৪টি মেট্রো চলবে। ব্যস্ত সময়ে দু’টি মেট্রোর ব্যবধান ছ’মিনিট। এই দু’দিন দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামের শেষ মেট্রো ছাড়বে রাত ১০টা ৪৮ মিনিটে, উল্টো দিকে শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরের শেষ মেট্রো ১০টা ৫০ মিনিটে। দক্ষিণেশ্বর থেকে টালিগঞ্জ এবং শহিদ ক্ষুদিরাম থেকে দমদমের শেষ মেট্রো ছাড়বে রাত ১১টায়।

সপ্তমী (এ বার দু’দিন), অষ্টমী ও নবমী (১৭, ১৮, ১৯ ও ২০ অক্টোবর): এই চার দিন সারা রাত চলবে মেট্রো। পরিষেবা শুরু হবে বেলা ১টা থেকে, চলবে ভোর ৪টে পর্যন্ত। চার দিনই দমদম, দক্ষিণেশ্বর, শহিদ ক্ষুদিরাম, টালিগঞ্জ, গীতাঞ্জলি, শ্যামবাজার ও নোয়াপাড়া থেকে প্রথম মেট্রো ছাড়বে বেলা ১টায়। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামের শেষ মেট্রো ছাড়বে ভোর ৩টে ৪৬ মিনিট নাগাদ, আর ভোর ৪টেয় দক্ষিণেশ্বর থেকে শেষ যে মেট্রোটি ছাড়বে, সেটি যাবে টালিগঞ্জ পর্যন্ত। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরের শেষ মেট্রো পাওয়া যাবে ভোর ৩টে ৪৮ মিনিটে। শহিদ ক্ষুদিরাম থেকে ভোর ৪টের মেট্রোটি যাবে দমদম পর্যন্ত।

দশমী (২১ অক্টোবর): এ দিন মেট্রোর সংখ্যা তুলনামূলক কম থাকবে। শহিদ ক্ষুদিরাম, দক্ষিণেশ্বর, দমদম, নোয়াপাড়া ও টালিগঞ্জ থেকে প্রথম মেট্রো ছাড়বে বেলা ১টা থেকে ১টা ৫ মিনিটের মধ্যে। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামের শেষ মেট্রো রাত ১০টা ২০ মিনিটে, টালিগঞ্জগামী শেষ মেট্রো রাত সাড়ে ১০টায়। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরের শেষ মেট্রো ছাড়বে রাত ১০টা ২০ মিনিটে, আর দমদমের শেষ মেট্রো রাত সাড়ে ১০টায়।

গ্রিন লাইন (হাওড়া ময়দান-সল্টলেক সেক্টর ফাইভ)

পঞ্চমী ও ষষ্ঠীতে মেট্রো চলবে সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত। সপ্তমী (দু’দিন), অষ্টমী ও নবমীর চার দিন পরিষেবা শুরু হবে বেলা দেড়টা থেকে, চলবে ভোর ৪টে পর্যন্ত। হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভের প্রথম মেট্রো ছাড়বে দেড়টায়, শেষ মেট্রো ভোর ৩টে ৫২ মিনিটে। সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানের প্রথম মেট্রো বেলা ১টা ৩৪ মিনিটে, শেষ মেট্রো ভোর ৩টে ৫৯ মিনিটে। দশমীতেও বেলা দেড়টা থেকে পরিষেবা মিলবে, তবে সারা রাত নয়। সে দিন দু’দিক থেকেই শেষ মেট্রো ছাড়বে রাত সাড়ে ১০টায়।

ইয়েলো লাইন (নোয়াপাড়া-জয়হিন্দ বিমানবন্দর)

পঞ্চমী ও ষষ্ঠী: নোয়াপাড়া থেকে বিমানবন্দরের প্রথম মেট্রো সকাল ৭টা ১৮ মিনিটে, শেষ মেট্রো রাত ৯টায়। বিমানবন্দর থেকে নোয়াপাড়ার প্রথম মেট্রো সকাল ৭টা ৪০ মিনিটে, শেষ মেট্রো রাত ৯টা ২০ মিনিটে।

সপ্তমী, অষ্টমী ও নবমী: এই লাইনে সারা রাত পরিষেবা থাকবে না। নোয়াপাড়া থেকে প্রথম মেট্রো বিকেল ৩টেয়, শেষ মেট্রো রাত সাড়ে ১০টায়। বিমানবন্দর থেকে প্রথম মেট্রো বিকেল ৩টে ২৪ মিনিটে, শেষ মেট্রো রাত ১০টা ৫৩ মিনিটে।

দশমী: এ দিনও পরিষেবা শুরু বিকেল ৩টে থেকে। শেষ মেট্রো নোয়াপাড়া থেকে রাত ৯টা ১৪ মিনিটে এবং বিমানবন্দর থেকে রাত ৯টা ৩৮ মিনিটে।

পার্পল লাইন (জোকা-মাঝেরহাট)

পঞ্চমী ও ষষ্ঠী: ২১ মিনিটের ব্যবধানে মেট্রো চলবে। জোকা থেকে প্রথম মেট্রো সকাল ৬টা ৪০ মিনিটে, শেষ মেট্রো রাত ৯টা ৫ মিনিটে। মাঝেরহাট থেকে প্রথম মেট্রো সকাল ৭টা ৩ মিনিটে, শেষ মেট্রো রাত ৯টা ২৬ মিনিটে।

সপ্তমী থেকে দশমী: ২৫ মিনিট অন্তর মেট্রো মিলবে। জোকা থেকে প্রথম মেট্রো বিকেল ৩টেয়, শেষ মেট্রো রাত সাড়ে ১০টায়। মাঝেরহাট থেকে প্রথম মেট্রো বিকেল ৩টে ২৫ মিনিটে, শেষ মেট্রো রাত ১০টা ৫৫ মিনিটে।

অরেঞ্জ লাইন (কবি সুভাষ-বেলেঘাটা)

পঞ্চমী ও ষষ্ঠীতে ২৫ মিনিটের ব্যবধানে মেট্রো চলবে। কবি সুভাষ থেকে প্রথম মেট্রো সকাল ৭টা ৪০ মিনিটে, শেষ মেট্রো রাত ৮টা ২০ মিনিটে। বেলেঘাটা থেকে প্রথম মেট্রো সকাল ৮টা ১০ মিনিটে, শেষ মেট্রো রাত ৮টা ৪৫ মিনিটে। সপ্তমী থেকে দশমী পর্যন্ত এই লাইনে মেট্রো চলবে না।

প্রতিবেদন

UTSAB RC