বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বড় প্রশাসনিক রদবদল, অপসারিত ভারপ্রাপ্ত আধিকারিকরা  

09 September, 2026 3:10 PM UTSAB RC
শেয়ার করুন

সংবাদদাতা, কলকাতা: প্রশাসনিক স্তরে বড় রদবদল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সেলিম বক্স মন্ডলকে কার্যকালের আগেই অপসারিত করল রাজভবন। তাঁর পদে আসছেন ইতিহাসের সহযোগী অধ্যাপক ড. দেবজিৎ দত্ত। পাশাপাশি ভারপ্রাপ্ত ফিনান্স আধিকারিককেও অপসারিত করা হয়েছে। এই পদে দায়িত্ব পেলেন কলা বিভাগের সচিব ড. ইন্দ্রজিৎ বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক সূত্রে খবর, বুধবার দুপুর থেকেই দুজনে নিজেদের নতুন পদে কাজ শুরু করলেন।

বুধবারই যাদবপুরে গেরুয়া সম্মান যাত্রা করবেন শুভেন্দু অধিকারী। তার আগেই এই প্রশাসনিক রদবদল গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সেলিম বক্স মন্ডলের কার্যকালের মেয়াদ ছিল আগামী ৩১ অক্টোবর। মেয়াদ শেষ হওয়ার আগেই অব্যহতি দেওয়া হল তাঁকে।

বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ভারপ্রাপ্ত পদ ৬ মাসের বেশি দীর্ঘায়িত করা যায় না। কিন্তু কর্মসমিতি আধিকারিক নির্বাচনের আইনি প্রক্রিয়া চালুর বদলে ভারপ্রাপ্তের মেয়াদ বৃদ্ধি করে যাচ্ছিল। রাজ্যপাল আর এন রবি মনে করেছেন, তএই পদক্ষেপ প্রশাসনিক ও আর্থিক নিয়মানুবর্তিতার পরিপন্থী। ১৯৮১ আইনের ১৭ (৩) ধারায় ভারপ্রাপ্ত আধিকারিকদের অপসারিত করেন রাজ্যপাল। রাজভবনের নির্দেশ জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয় সচল রাখতে ও আইনি জট কাটাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এরই মধ্যে যাদবপুর ক্যাম্পাসে বুধবার সকাল থেকেই মিছিল পড়য়াদের। অরবিন্দ ভবনের সামনে FETSU পড়ুয়াদের মিছিল। ক্যাম্পাসে গণতন্ত্র বজায় রাখলে এই মিছিল পড়ুয়াদের। এদিকে যাদবপুর এইট বি থেকে গোলপার্ক পর্যন্ত গেরুয়া সম্মান যাত্রা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার আগে

 

প্রতিবেদন

UTSAB RC