বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

ফোনে কল করার সময়ই আত্মহত্যা! উদ্ধার ইনফ্লুয়েন্সরের দেহ, তদন্তে পুলিশ

28 September, 2026 3:08 PM UTSAB RC
শেয়ার করুন

সংবাদদাতা, নয়াদিল্লি: বাড়ি থেকে উদ্ধার সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার নিধি তিওয়ারির দেহ। মাত্র ৩০ বছর বয়স মধ্যপ্রদেশের এই জনপ্রিয় ইনফ্লুয়েন্সর। ফেসবুক ও ইনস্টাগ্রাম মিলিয়ে তাঁর ফলোয়ার সংখ্যা ছিল প্রায় ১৬ লক্ষ। সোশ্যাল মিডিয়ায় পরিচিত মুখ ছিলেন নিধি। ফেসবুকে নিধির অনুগামী ছিলেন প্রায় ৯ লক্ষ, ইনস্টাগ্রামে প্রায় ৭ লক্ষ। তাঁর পোস্টে নিয়মিত হাজার হাজার প্রতিক্রিয়া পড়ত, ভিডিও পৌঁছত লক্ষ লক্ষ মানুষের কাছে। ২০২৪ সালে তিনি ‘মিস প্রিটি ইন্ডিয়া’ খেতাব জেতেন। তার পর থেকে মডেলিং ও অভিনয়ে কেরিয়ার গড়ার চেষ্টা করছিলেন। আচমকা মৃত্যুতে ভেঙে পড়েছে তাঁর পরিবার ও প্রিয়জন। পুলিশ তদন্ত শুরু করেছে।

শনিবার ভুসা মোড়ে নিজের বাড়িতে নিধিকে সংকটজনক অবস্থায় পাওয়া যায়। পরিবারের সদস্যরা তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। পরিবারের দাবি, শনিবার সন্ধ্যায় কারও সঙ্গে ফোনে কথা বলছিলেন নিধি। সেই সময় অথবা তার পরই তিনি আত্মহত্যার চেষ্টা করেন। পুলিশের বক্তব্য, মৃত্যুর আগের কথোপকথন-সহ সব পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। কল রেকর্ড, ডিজিটাল কার্যকলাপ-সহ অন্যান্য প্রমাণও পরীক্ষা করা হচ্ছে। মোরওয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক ডাঃ জ্ঞানেন্দ্র সিং জানান, নিধির পরিবার, পরিচিতজন ও সংশ্লিষ্ট অন্যদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্ত শেষ হওয়ার আগে মৃত্যুর কারণ নিয়ে কোনও সিদ্ধান্তে না পৌঁছনোর আবেদন জানিয়েছে পুলিশ। স্থানীয়েরা জানান, অভিনয় ও সিনে দুনিয়ায় জায়গা করে নেওয়াই ছিল নিধির স্বপ্ন। মডেলিং, ইভেন্ট ও ডিজিটাল কনটেন্টে সক্রিয় ছিলেন তিনি, সোশ্যাল মিডিয়াকেই নিজের পরিচিতি গড়ার মাধ্যম করেছিলেন। মৃত্যুর খবর ছড়াতেই নেটমাধ্যমে শোকপ্রকাশ করেছেন তাঁরা অনুরাগীরা।

প্রতিবেদন

UTSAB RC