বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
সিটি সেন্টার ২-এর পিছনের ঝুপড়িতে আগুন অমিতাভ বচ্চনের বাসভবনের বোমাতঙ্কের হুমকি পাক জঙ্গিদের টার্গেটে বাংলার মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী মন্দারমণির সমুদ্রে তলিয়ে গেল মামা-ভাগ্নে

স্ত্রীকে খুনের অভিযোগে ক্যালিফর্নিয়ায় গ্রেপ্তার হলেন ভারতীয় বংশোদ্ভূত

23 October, 2026 7:15 PM Lopa Bhowmik
শেয়ার করুন

ক্যালিফর্নিয়া: স্ত্রীকে খুনের অভিযোগে ক্যালিফর্নিয়ায় গ্রেপ্তার ভারতীয় বংশোদ্ভূত। নাম গুরিন্দর গিল। কয়েকদিন আগেই গুরিন্দরের বাড়ি থেকে ঢিল ছোড়া দূরে একটি জঙ্গলের মধ্যে এক মহিলার ঝলসানো দেহ উদ্ধার হয়। পুলিশ তদন্তে জানতে পারে মৃতার নাম জেসমিন গিল। ৩০ সেপ্টেম্বরের পর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। থানায় জেসমিনের নামে নিখোঁজ ডায়েরি করেছিলেন তার তুতো বোন। তদন্তে নেমে পুলিশ গুরিন্দরের খোঁজ পায়। তাকে জেরা করা হলে তিনি দাবি করেন, ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট-এর আধিকারিকেরা জেসমিনকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছিলেন। গুরিন্দরের এই দাবির সত্যতা যাচাই করতে পুলিশ ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের সঙ্গে যোগাযোগ করে। তারা জানায় কোনও মহিলাকে গ্রেপ্তার করা হয়নি। এরপরই গুরিন্দরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। তখনই তার কথায় অসঙ্গতি ধরা পড়ে। এর মধ্যেই জেসমিনের বাড়ির লোকজন তার স্বামীর বিরুদ্ধে খুনের অভিযোগ আনেন। তার ভিত্তিতেই গুরিন্দরকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে,  জেসমিন এবং গুরিন্দরের মধ্যে বিবাহবিচ্ছেদের মামলা চলছিল। সন্তানের হেফাজত নিয়ে দু’জনের মধ্যে প্রায়ই অশান্তি হতো।

 

 

 

 

প্রতিবেদন

Lopa Bhowmik