বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
সিটি সেন্টার ২-এর পিছনের ঝুপড়িতে আগুন অমিতাভ বচ্চনের বাসভবনের বোমাতঙ্কের হুমকি পাক জঙ্গিদের টার্গেটে বাংলার মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী মন্দারমণির সমুদ্রে তলিয়ে গেল মামা-ভাগ্নে

নৈহাটিতে প্রতিমা বিসর্জনের রাতে তাণ্ডব,মারধর, সোনার চেন ছিনতাই

23 October, 2026 6:45 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, নৈহাটি: প্রতিমা বিসর্জনের রাতে নৈহাটি পুরসভার ১ নম্বর ওয়ার্ডের আম্রপল্লী এলাকায় একদল দুষ্কৃতীর বিরুদ্ধে মারধর ও সোনার চেন ছিনতাইয়ের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দা নবদ্বীপ রায় চৌধুরীর অভিযোগ, বজরংবলী মন্দিরের সামনে আচমকা তাঁর বাইক আটকে রাখে ভীম, লেলো ও রাজু নামক ব্যক্তিরা তাঁকে বেধড়ক মারধর করে। শুধু তাই নয়, তাঁর গলায় থাকা দুটি সোনার চেনও ছিনিয়ে নেওয়া হয়। সেই সময় প্রতিবাদ করায় বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা ঋতুমা পোদ্দারের ওপরও চড়াও হয় অভিযুক্ত রাজু দাস। হামলায় ওই তরুণীর গলা, হাত ও পিঠে গুরুতর চোট লাগে। ছিনতাইকারীরা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসের একদা কর্মী ছিলেন বলে জানিয়েছেন অভিযোগকারীরা। ঘটনার পর আক্রান্তরা নৈহাটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে বিমল দাস ওরফে ভীম এবং শিবু দাস ওরফে লেলো নামে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধৃতদের বিরুদ্ধে এর আগে ২০২১ সালেও এলাকার এক বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুর চালানোর গুরুতর অভিযোগ রয়েছে। বর্তমানে পুলিশ পুরো ঘটনাটি খতিয়ে দেখছে এবং বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।

প্রতিবেদন

Lopa Bhowmik