বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
বেলুড় মঠে মহাসাড়ম্বরে হয়ে গেল কুমারী পুজো পাঁজরে হাড় ভেঙে ফুসফুসে, চোরবাগানের ময়নাতদন্তের ভয়াবহ রিপোর্ট টাইগার শ্রফের উপর গুলি, হামলা, গ্রেপ্তার ৩ টাইগার শ্রফকে হামলায় দায়স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের

Hockey India: গেরুয়া থেকে নীল, হকি জার্সিতে ইউ-টার্ন? এশিয়ান গেমসে বদলাচ্ছে ভারতের রং

09 September, 2026 2:33 AM Arko Banerjee
শেয়ার করুন

দিল্লি: গেরুয়া জার্সি নিয়ে বিতর্কের আবহ কাটিয়ে ভারতীয় হকি দলের জার্সি ফের নীল হতে চলেছে। আসন্ন এশিয়ান গেমসে হরমনপ্রীত সিং, সলিমা টেটে-দের চেনা নীল জার্সিতেই দেখা যাবে বলে জানিয়েছে হকি ইন্ডিয়া। তবে এটাকে গেরুয়া জার্সি পাকাপাকিভাবে বাতিল বলা যাবে না। এশিয়ান গেমসের জন্য নীলকে প্রথম এবং গেরুয়াকে দ্বিতীয় পছন্দ হিসেবে জানিয়েছে ফেডারেশন।

ভারতীয়ভারতীয় হকি দলের জার্সি বিতর্ক:

কয়েক সপ্তাহ আগেই ছবিটা ছিল সম্পূর্ণ উল্টো। বিশ্বকাপের আগে ভারতীয় পুরুষ ও মহিলা দলের নতুন কিট সামনে আসতেই দেখা যায়, চিরপরিচিত নীলের বদলে জার্সির মূল রং গেরুয়া। সঙ্গে সঙ্গেই প্রশ্ন ওঠে—ভারতীয় হকি দলের জার্সি-তে কেন এই বদল? হকির মতো জাতীয় দলের খেলায় জার্সির রং বদলের পিছনে কি শুধুই প্রযুক্তিগত কারণ, নাকি রয়েছে অন্য কোনও বার্তা?

হকি ইন্ডিয়ার ব্যাখ্যা ছিল, বিষয়টি রাজনৈতিক নয়, পুরোপুরি মাঠের প্রয়োজন। নীল কৃত্রিম টার্ফের সঙ্গে নীল জার্সি মিশে যাওয়ায় দৃশ্যমানতার সমস্যা তৈরি হতে পারে। সেই কারণেই বিকল্প রংয়ের কথা ভাবা হয়েছিল। ফেডারেশন আরও জানিয়েছিল, অতীতেও বিশ্বকাপে ভারতের জার্সির রং পরিবর্তন হয়েছে।

কিন্তু গেরুয়া জার্সি প্রকাশ্যে আসার পর বিতর্ক থামেনি। বরং তা আরও বাড়ে। প্রাক্তন ভারতীয় অধিনায়কদের একাংশ প্রশ্ন তোলেন, যে নীল জার্সি ভারতের হকি পরিচয়ের সঙ্গে এতটা জড়িয়ে, সেটি কেন বদলাতে হবে? বীরেন রাসকুইনহা-সহ একাধিক প্রাক্তন তারকা প্রকাশ্যে আপত্তি জানান। হকি ইন্ডিয়ার অন্দরেও অস্বস্তি তৈরি হয়। সভাপতি দিলীপ তিরকে জানিয়েছিলেন, জার্সির রং বদলের সিদ্ধান্ত নেওয়ার আগে তাঁকে এবং এক্সিকিউটিভ বোর্ডকে যথাযথ ভাবে জানানো হয়নি।

এ বার অবশ্য এশিয়ান গেমসের আগে নীলকেই সামনে রাখছে হকি ইন্ডিয়া। ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন কিটের রং নিয়ে পছন্দ জানতে চাইলে ফেডারেশন নীলকে প্রথম এবং গেরুয়াকে দ্বিতীয় বিকল্প হিসেবে জানিয়েছে। তিরকে নিজেও বলেছেন, গেরুয়া স্থায়ী রং নয় এবং ভবিষ্যতে তা বদলাতে পারে।

আরও পড়ুন: ইংল্যান্ডের কাছে মুখ থুবড়ে পড়ল! পাকিস্তান ম্যাচ এখন বাঁচা-মরার লড়াই হরমনপ্রীতদের

আরও পড়ুন: একদিকে জয়, অন্যদিকে আক্ষেপ—আর পাকিস্তানের ‘সুরক্ষা’ ভুলে যাওয়ার লজ্জা

হকি ইন্ডিয়া বলছে, এশিয়ান গেমসের মতো বহু-খেলার প্রতিযোগিতায় গোটা ভারতীয় দল সাধারণত একটি নির্দিষ্ট রঙের পরিচয়ে থাকে। ফলে নীল বেছে নেওয়ার পিছনে সাংগঠনিক ও কিট-সংক্রান্ত যুক্তিও রয়েছে। তবু গেরুয়া বিতর্কের ছায়া যে এই সিদ্ধান্তের উপর পড়েনি, তা জোর দিয়ে বলা কঠিন। কারণ বিতর্কের কয়েক সপ্তাহের মধ্যেই নীল ফিরছে। আর জাতীয় দলের জার্সি যখন শুধু পোশাক নয়, পরিচয়ের অংশ—তখন রং বদলের প্রতিটি সিদ্ধান্তই স্বাভাবিক ভাবে বাড়তি নজর টানে।

বিশ্বকাপে প্রত্যাশিত ফলও আসেনি। এখন এশিয়ান গেমস সামনে। সেখানে নীল জার্সি শুধু পুরনো পরিচয়ের প্রত্যাবর্তন নয়, মাঠে নতুন শুরুর প্রতীকও হয়ে উঠতে পারে। শেষ কথা অবশ্য জার্সির রং বলবে না—বলবে ভারতের হকি দল। মাঠে সাফল্য ফিরলে হয়তো জার্সির রং নিয়ে বিতর্কও পিছনে পড়ে যাবে।

প্রতিবেদন

Arko Banerjee