বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

ফের উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের দিন বদল, পুজোর আগেই শেষ পরীক্ষা

15 September, 2026 7:06 PM UTSAB RC
শেয়ার করুন

সংবাদদাতা, কলকাতা:  ফের পিছিয়ে গেল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের পরীক্ষা। এর আগেই পরীক্ষার রুটিনে বদল হয়েছিল। রেজিনগর এবং নন্দীগ্রাম উপনির্বাচনের কারণে তা পরিবর্তিত হয়। পরীক্ষা শুরুর নতুন দিন ছিল ২১ সেপ্টেম্বর। তার আগেই সূচি বদলের বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (ডব্লিউবিসিএইচএসই)।

পরীক্ষার নতুন তারিখ: ১৩ অক্টোবর, ২০২৬ (মঙ্গলবার)। প্রকাশিত সূচি অনুযায়ী, ১৩ অক্টোবর হেলথ কেয়ার, অটোমোবাইল, রিটেইলিং, সিকিউরিটি, আইটি ও আইটিইএস, ইলেকট্রনিক্স, ট্যুরিজম, প্লাম্বিং, কনস্ট্রাকশন, অ্যাগ্রিকালচার, পাওয়ার, ব্যাঙ্কিং অ্যান্ড ফাইন্যানশিয়াল সার্ভিসেস, ফুড প্রসেসিং ও টেলিকম-সহ সমস্ত ভোকেশন্যাল বিষয়গুলির পরীক্ষা নেওয়া হবে। পাশাপাশি শিক্ষা সংসদ জানিয়েছে, প্রয়োজনে আবারও পরিবর্তন করা হতে পারে পরীক্ষাসূচিতে। গত ১২ সেপ্টেম্বর স্কুলের পড়ুয়াদের হাতে অ্যাডমিট কার্ড তুলে দেওয়া হয়। সংসদ সূত্রে জানা গিয়েছে, পরিবর্তিত পরীক্ষার সূচির জন্য ফের একবার অ্যাডমিট কার্ড দেওয়া হবে। তবে সে ক্ষেত্রে কোনও সমস্যা তৈরি হলে পুরনো অ্যাডমিট কার্ড নিয়েও পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবে তারা। পরবর্তী সময় কখন অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে হবে স্কুলগুলিকে জানিয়ে দেওয়া হবে।

সংশোধিত রুটিনে উল্লেখ, ২১ সেপ্টেম্বর অর্থাৎ প্রথম দিন থাকবে প্রথম ভাষার পরীক্ষা। ২৪ সেপ্টেম্বর হবে দ্বিতীয় ভাষার পরীক্ষা। এ ছাড়া, ২৫, ২৮, ২৯, ৩০ সেপ্টেম্বর এবং ১, ৩, ১২, ১৩ এবং ১৪ অক্টোবর অন্যান্য বিষয়ের পরীক্ষার আয়োজন করবে শিক্ষা সংসদ। অর্থাৎ দুর্গাপুজো শুরুর আগেই শেষ হবে তৃতীয় সেমেস্টারের পরীক্ষা।

প্রতিবেদন

UTSAB RC