বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
নিউ ফারাক্কায় ধস, বাতিল উত্তরবঙ্গগামী সব ট্রেন নিউটাউনে উত্তম কুমার ফিল্ম সেন্টারের শিলান্য়াস মুখ্য়মন্ত্রীর নেপালে ৯ দিন পর সুড়ঙ্গ থেকে উদ্ধার ২ শ্রমিক অভিষেকের ক্য়ামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশ

অভিষেকের অফিস ফাঁকা করার নির্দেশ দমকলের

04 September, 2026 7:41 PM Lopa Bhowmik
শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি:‌ অগ্নি নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত একাধিক গাফিলতির অভিযোগ। ক্যামাক স্ট্রিটের একটি বহুতলের ষষ্ঠ ও সপ্তম তল জরুরি ভিত্তিতে খালি করার নির্দেশ দেওয়া হল।পশ্চিমবঙ্গ দমকল ও জরুরি পরিষেবা দপ্তরের জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, ৯ অবনীন্দ্রনাথ ঠাকুর সরণি (ক্যামাক স্ট্রিট), কলকাতা ৭০০০১৭ ঠিকানায় থাকা বাড়িটির দুটি তলার মালিকের বিরুদ্ধে প্রয়োজনীয় অগ্নি–নিরাপত্তা ব্যবস্থা কার্যকর না করার অভিযোগ উঠেছে। দমকল দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, অগ্নি–নিরাপত্তা সংক্রান্ত গাফিলতি নিয়ে শুনানিতে হাজির হওয়ার জন্য মালিককে নোটিস পাঠানো হয়েছিল। কিন্তু তিনি ওই শুনানিতে হাজির হননি।
মূল ভবনটির দুটি তলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস রয়েছে। দু’টি তলার জন্য নিয়মিত ভাড়া দেওয়া হয় বলেও জানিয়েছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ। কয়েকদিন আগের ঘটনা। ওই বাড়ি থেকে তৃণমূলের নাম লেখা একটি হোর্ডিং খুলতে গিয়েছিলেন কলকাতা পুরসভার আধিকারিকেরা। তখন অভিষেক এবং তাঁর অনুগামীদের সঙ্গে তাঁদের বচসা হয়। পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন অভিষেকরা। উত্তেজনা চরমে পৌঁছায়। তা নিয়ে চলছে মামলা। তার কয়েক দিনের মধ্যেই বাড়ির মালিকের কাছে পাঠানো হয়েছিল দমকলের নির্দেশিকা। দমকল বিভাগ জানিয়েছে, ক্যামাক স্ট্রিটের বাড়িটির দুটি তলায় অগ্নি নিরাপত্তা সংক্রান্ত নিয়ম না মানার অভিযোগে মালিকপক্ষ এবং ভাড়াটিয়াদের তলব করা হয়েছিল। ভাড়াটিয়ারা কাগজপত্র নিয়ে হাজিরা দিলেও মালিকপক্ষ উপস্থিত হননি।

প্রতিবেদন

Lopa Bhowmik