বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

শিলিগুড়িতে একসঙ্গে ৬ জায়গায় ইডি-র হানা, শহরে চাঞ্চল্য

01 October, 2026 2:11 PM Sandipan Saha
শেয়ার করুন

সংবাদদাতা, শিলিগুড়ি:  উত্তরবঙ্গের বাণিজ্যিক রাজধানী শিলিগুড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট -এর একযোগে বিশাল তল্লাশি অভিযানকে কেন্দ্র করে চরম শোরগোল ছড়িয়ে পড়ল। বুধবার সকাল হতেই শহরের অন্তত ৬টি পৃথক ও গুরুত্বপূর্ণ ঠিকানায় একযোগে হানা দেন কেন্দ্রীয় তদন্তকারীরা। ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তিদের বাসভবন ও দলীয় কার্যালয়ে এই আকস্মিক তল্লাশি অভিযানকে ঘিরে দিনভর গোটা শহর জুড়ে তীব্র চাঞ্চল্য ও নানা জল্পনা তৈরি হয়েছে। সূত্রের খবর, এদিন ভোরেই ইডি-র একটি বিশেষ দল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সাথে নিয়ে পৌঁছায় শিলিগুড়ির ব্যস্ততম বর্ধমান রোডে। সেখানে বিশিষ্ট ব্যক্তিত্ব সন্দীপ বৈদের বাসভবন ও দপ্তরে অভিযান চালানো হয়। দীর্ঘ সময় ধরে ইডি আধিকারিকরা বাড়িটি ঘিরে রেখে ভিতরে তল্লাশি চালান। পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি আর্থিক লেনদেন সংক্রান্ত  নথি, ব্যাঙ্কের  পাসবই, অ্যাকাউন্ট ডিটেইলস এবং ডিজিটাল নথি খতিয়ে দেখা হয়।‌ একই সময়ে শহরের অপর এক সুপারি ব্যবসায়ী ধীরজ ঘোষের বাসভবন ও বাণিজ্যিক প্রতিষ্ঠানেও হানা দেয় ইডি-র অপর একটি দল। ধীরজ বাবুর সুপারি ব্যবসার আড়ালে কোনও আর্থিক অনিয়ম বা বেআইনি টাকা লেনদেনের কারবার জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে দীর্ঘক্ষণ চলে এই তল্লাশি। ব্যবসায়িক নথি ছাড়াও বিভিন্ন চুক্তিপত্র পরীক্ষা করে দেখেন আধিকারিকরা।

শুধু বর্ধমান রোড বা ধীরজ ঘোষের বাড়িই নয়, একই কৌশল  শিলিগুড়ির আরও ৪টি পৃথক এলাকার ব্যবসা প্রতিষ্ঠান ও বাসস্থানে কেন্দ্রীয় সংস্থা তল্লাশি চালায়। নিরাপত্তা জোরদার করতে প্রতিটি তল্লাশি স্থানই সিআরপিএফ জওয়ানদের দিয়ে ঘিরে ফেলা হয়েছিল। কেন্দ্রীয় এজেন্সির এমন আকস্মিক অভিযানে সাধারণ মানুষ ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে কৌতূহল ও আতঙ্ক তৈরি হয়। হঠাৎ কেন এই ইডি হানা‌,‌ যদিও এই বিষয়ে এখনও ইডি-র তরফে কোনও আনুষ্ঠানিক প্রেস বিজ্ঞপ্তি বা বক্তব্য প্রকাশ করা হয়নি, তবুও সূত্রের খবর, বিশাল অঙ্কের আর্থিক তছরুপ, আন্তঃরাজ্য বেআইনি ব্যবস্থার সঙ্গে এই অভিযানের সম্পর্ক থাকতে পারে। সুপারি ব্যবসার আড়ালে বড় মাপের কর ফাঁকি কিংবা কালো টাকা সাদা করার কোনও যোগসূত্র রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।‌

 

প্রতিবেদন

Sandipan Saha