বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

চিটফান্ডের মাধ্যমে আর্থিক তছরুপ, কলকাতার ১৭টি জায়গায় হানা ইডির

16 September, 2026 2:04 PM UTSAB RC
শেয়ার করুন

সংবাদাদাতা, কলকাতা:  কলকাতায় ১৭টি আবাসন ও অফিস চত্বরে তল্লাশি অভিযান এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)-এর কলকাতা জোনাল অফিসের। PMLA-এর ১৭ নম্বর ধারায় এই তল্লাশি ও বাজেয়াপ্তির অভিযান চালানো হচ্ছে। অমৃত গ্রুপ অব কোম্পানির সঙ্গে যুক্ত ডিরেক্টর ও প্রোমোটারদের আবাসন ও অফিস চত্বরে হানা দেয় কেন্দ্রীয় সংস্থা।

ED সূত্রে জানা গিয়েছে অমৃত গ্রুপের সঙ্গে যুক্ত একাধিক ডিরেক্টর ও প্রোমোটারের বাড়ি ও অফিসে তল্লাশি চালানো হচ্ছে। কলকাতা ও ইন্দোরে এই অভিযান চলছে।অভিযোগ, অমৃত গ্রুপ অব কোম্পানিজ এবং সংস্থার ডিরেক্টররা বিভিন্ন ডিপোজিট স্কিমের মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করেছিলেন। বিনিয়োগের বিপরীতে উচ্চ হারে রিটার্ন দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল। তবে পরবর্তীতকালে অর্থ ফেরত না দিয়ে সাধারণ মানুষকে প্রতারণার অভিযোগ। এই ঘটনায় আর্থিক লেনদেন সংক্রান্ত নথি ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য খতিয়ে দেখতেই ED-এর এই তল্লাশি অভিযান বলে জানা গিয়েছে।

 

ইডি সূত্রে খবর, এপিএম নামক এক চিটফান্ডের মাধ্যমে টাকা তুলে, সেই টাকা অন্য এক সংস্থার মাধ্যমে অন্যখাতে ব্যবহার করা হত। ওই চিটফান্ডে যাঁরা টাকা রেখেছেন, তাঁদের টাকা আত্মসাতের অভিযোগে তল্লাশি অভিযান। ওই চিটফান্ডের ‘লিঙ্কম্যান’-দের বাড়িতেই হানা বলে ইডি সূত্রে খবর।

প্রতিবেদন

UTSAB RC