বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

মালদহে এবার বিজেপি জেলা দপ্তরে বন্ধ দুর্গাপুজো

19 September, 2026 3:52 PM UTSAB RC
শেয়ার করুন

সংবাদদাতা, মালদহ: রাজ্যে পালাবদলের পর প্রথম দুর্গাপুজো। অনেকে নানা রকম প্রত্যাশা করেছিলেন। ভেবেছিলেন দল যখন ক্ষমতায় তখন পুজো হবে অনেক বেশি জাঁকজমক করে। কিন্তু তার আগেই এল ধাক্কা। মালদহে বিজেপির জেলা কার্যালয়ে দুর্গাপুজো বন্ধ হয়ে গেল। এদিকে সিদ্ধান্ত ঘিরে দলের অন্দরেই শুরু হয়েছে আলোচনা। বিরোধী দলে থাকাকালীন পরপর কয়েক বছর জেলা কার্যালয়ে ঘটা করে দুর্গাপুজোর আয়োজন করেছিলেন বিজেপি নেতারা। কিন্তু এবার সেই পুজো আর হচ্ছে না। একথা জানার পর অনেকেই ব্যক্তিগত মতামতের কথা জানিয়েছেন। অনেকে জানিয়েছেন, এটা তাঁরা মানতে পারছেন না।

কিন্তু কেন বন্ধ হল পুজো? বিজেপির নেতাদের বক্তব্যে উঠে আসছে একাধিক কারণ। দলের একাংশের দাবি, আমরা পুজো করেছিলাম সরকারে আসার প্রার্থনা জানিয়ে। গত তিন বছর জেলা কার্যালয়ে এই পুজোর আয়োজন করা হয়েছিল। এবার দল ক্ষমতায় চলে এসেছে। তাই আর জেলা কার্যালয়ে পুজো করার প্রয়োজন নেই। মনোস্কামনা যখন পূর্ণ হয়েই গেছে, তখন আর পুজো করার দরকার কী? আবার দলের অন্য একটি অংশের বক্তব্য, তৃণমূলের আমলে বিজেপি কর্মীদের বিভিন্ন পুজো মণ্ডপে তেমন ঠাঁই জুটত না। সব পুজো রাজনৈতিক ভাবে ওরা দখল করে নিয়েছিল। সেই কারণেই কর্মীদের জন্য জেলা কার্যালয়ে পুজোর আয়োজন করা হয়েছিল। সেখানে দলীয় কর্মীরা আনন্দে মেতে উঠতেন। এবার পরিস্থিতি বদলেছে। অনেকের হাতেই চলে এসেছে বিভিন্ন সর্বজনীন পুজোর দখল। তাই জেলা কার্যালয়ে পুজোর প্রয়োজন নেই বলে তাঁদের মত।

আরও পড়ুন : SIR: বিচারাধীন ৩৭ লক্ষের বেশি আপিল, হলফনামায় আবেদনের ধরন স্পষ্ট করল না কমিশন

তবে দক্ষিণ মালদহের বিজেপি জেলা সভাপতি অজয় গঙ্গোপাধ্যায়ের বক্তব্য হল, জেলা কার্যালয়ে দুর্গাপুজো হলে নেতা-কর্মীরা সেখানেই ব্যস্ত থাকবেন। তাতে পুজোর সময় নিজেদের এলাকায় জনসংযোগে ঘাটতি হতে পারে। পাশাপাশি ইংলিশবাজারের ফোয়ারা মোড়ে দলের একটি স্টল থাকবে। জেলা কার্যালয়ে পুজো হলে সেই স্টলে কর্মী পাওয়া যাবে না বলেও তাঁর যুক্তি।
ফলে দেখা যাচ্ছে পুজো বন্ধের পিছনে উঠে আসছে ভিন্ন ভিন্ন যুক্তি। কোনটা ঠিক, সেটাই জানতে আগ্রহী দলের নিচুতলার কর্মীরা। জানতে চাইছেন এলাকার মানুষও। তবে অনেকের ইচ্ছে, পুজো যেন বন্ধ না হয়।

প্রতিবেদন

UTSAB RC