বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

ফের ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু, বিচ্ছিন্ন মিরিক

11 September, 2026 12:33 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, মিরিক:‌ উত্তরবঙ্গে চলছে নাগাড়ে বৃষ্টি। বিপদসীমার ওপর দিয়ে বইতে শুরু করেছে বালাসন নদী। ফের ভাসল দুধিয়ার হিউমপাইপের সেতু। ফলে বেইলি ব্রিজ দিয়ে ছোটো গাড়ি চলাচল করলেও বড় গাড়ি যাওয়া পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। সড়কপথে মিরিকের সঙ্গে যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন। যে কোনও সময় নামতে পারে ধস। আতঙ্কে স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা।
মাত্র মাস দুয়েক আগের ঘটনা। প্রবল বৃষ্টির ফলে মহানন্দার ফুলবাড়ি ব্যারেজের গেট খুলে দেওয়ায় জলস্তর বেড়ে গিয়েছিল বালাসনে। ভেসে গিয়েছিল অস্থায়ী দুধিয়া সেতু। শিলিগুড়ি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে মিরিক। জরুরি ভিত্তিতে শুরু হয়েছিল সেতু সারানোর কাজ। পাশাপাশি দ্রুত যোগাযোগ স্বাভাবিক করতে নামানো হয় সেনা। তারারা তৈরি করে বেইলি ব্রিজ। কিন্তু সব কসরতই জলে গেল। ফের ঘটল একই ঘটনা!‌
এদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে, শুক্রবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। অন্য জেলাগুলির দু–এক জায়গায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা বাতাস। শনিবার কালিম্পং এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। জানানো হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশ সংলগ্ন এলাকা থেকে নিম্নচাপ সরে গিয়ে এখন উত্তর–পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। যেটি খানিকটা দক্ষিণ –পশ্চিমে বেঁকে রয়েছে। অন্যদিকে হরিয়ানা থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা উত্তর–পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ রেখা পর্যন্ত বিস্তৃত রয়েছে। সেটি ঝাড়খন্ড এবং পশ্চিমবঙ্গের ওপর দিয়ে গিয়েছে। যার প্রভাবেই শুরু হয়েছে বৃষ্টি।

প্রতিবেদন

Lopa Bhowmik