বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

তেলেঙ্গানায় ভয়াবহ গাড়ি দুর্ঘটনা, পুড়ে মৃত চিকিৎসক

20 September, 2026 7:26 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, হায়দরাবাদ:‌ ভয়ঙ্কর ঘটনার সাক্ষী তেলেঙ্গানার পিল্লালামাড়ি এলাকা। হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মারা গেলেন এক চিকিৎসক। নাম কাসাকুর্তি জগদীশ। জানা গেছে, তিনি রাজ্যের অন্যতম নামি নিউরোসার্জেন। খাম্মামের মমতা হাসপাতালের সঙ্গে যুক্ত ছিলেন। নাইট ডিউটি সেরে রবিবার সকালে হায়দরাবাদের বাড়িতে ফিরছিলেন জগদীশ। তখনই খাম্মাম–হায়দরাবাদ সড়কের ওপরে গাড়িটি একটি ডিভাইডারে গিয়ে সজোরে ধাক্কা মারে। পলকে খেলনার মতো উল্টে যায় গাড়ি। মুহূর্তের মধ্যেই দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। পথচলতি লোকজনই পুলিশে খবর দেন। কিন্তু পুলিশ গিয় পৌঁছোনোর আগেই গাড়িটি পুড়ে ছাই হয়ে যায়। তার ভেতর পুড়ে দলা পাকিয়ে যান চিকিৎসক।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গাড়ি চালানোর সময় ঘুমিয়ে পড়েছিলেন কাসাকুর্তি জগদীশ। তখনই গাড়িটি গিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। তার ফলেই আগুন ধরে যায় গাড়িতে।
ঘটনার ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, দাউদাউ করে জ্বলছে গাড়ি। চারিদিক ভরে যাচ্ছে কালো ধোঁয়ায়। উপস্থিত লোকজন আতঙ্কে ছোটাছুটি করছেন। আগুন নিভে যাওয়ার পরে গোটা গাড়ি দুমড়ে–মুচড়ে রয়েচে। ঘন ছাইয়ে ঢেকে রয়েছে গাড়িটি।

প্রতিবেদন

Lopa Bhowmik