বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

প্রথম ভারতীয় হিসেবে তিরন্দাজি বিশ্বকাপে সোনা ধীরজ বোম্মাদেরাভার

14 September, 2026 1:22 PM Lopa Bhowmik
শেয়ার করুন

মেক্সিকো সিটি:‌ দীর্ঘ ১৬ বছরের খরা কাটল। ইতিহাস গড়লেন ভারতের ধীরজ বোম্মাদেরাভা। বিশ্বকাপে পুরুষদের রিকার্ভ বিভাগে প্রথম ভারতীয় হিসাবে সোনা জিতলেন এই তিরন্দাজ। জাপানের জুনিয়া নাকানিশিকে ফাইনালে শুট–অফে হারিয়ে দেন ২৫ বছর বয়সী এই ভারতীয় যুবক।
বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ১০ নম্বরে রয়েছেন ধীরজ। অন্যদিকে জুনিয়া নাকানিশির র‌্যাঙ্কিং ২০। তাঁদের দুজনের লড়াইকে কেন্দ্র করে উত্তেজনার পারদ ছিল যথেষ্টই চড়া। প্রথম চার রাউন্ড অবশ্য মোটেই ভাল হয়নি ধীরজের। সেখানে ৩–১ এগিয়ে ছিলেন জাপানের তিরন্দাজ। কিন্তু পরবর্তীতে লড়াইয়ে ফেরেন ধীরজ। ফলাফল দাঁড়ায় ৩–৩। কিন্তু ফের ৩-৫ পিছিয়ে পড়েন ভারতীয় তিরন্দাজ। এরপর পর পর দু’রাউন্ড জিতে ম্যাচ ৫–৫ করে ফেলেন ধীরজ। শেষ পর্যন্ত খেলা গড়ায় শুট–অফে। সেখানেই চমক দেখান ধীরজ। ১০–৯ ব্যবধানে নাকানিশিকে হারিয়ে ৬–৫ ফলে সোনা ঘরে তোলেন তিনি।
গত ১৬ বছর ধরে বিশ্বকাপের পুরুষদের রিকার্ভ তিরন্দাজি ভারতের সময়টা একেবারেই ভাল যাচ্ছিল না। ২০২৩ এবং ২০২৪ পরপর দু’‌বছরই খালি হাতে ফিরতে হয়েছিল ধীরজকে। তবে মেক্সিকো থেকে তাঁকে খালি হাতে ফিরতে হল না।
যদিও জাপানের নাকানিশিও ছিলেন যথেষ্ট কঠিন প্রতিপক্ষ। সেমিফাইনালে টোকিও অলিম্পিক চ্যাম্পিয়ন তিরন্দাজকে খুব সহজেই পরাস্ত করেছিলেন তিনি। স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাস তুঙ্গে নিয়েই ফাইনালে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলেন নাকানিশি। লড়াইয়ের শুরু থেকেই ধীরজের ওপর যথেষ্ট চাপ তৈরিও করেছিলেন। কিন্তু শেষরক্ষা হল না। শেষ হাসিটা হাসলেন ভারতের ধীরজ বোম্মাদেরাভা। তাঁর হাত ধরে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস লিখল ভারত।

 

প্রতিবেদন

Lopa Bhowmik