বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

ডেঙ্গি থেকে মুক্তি! কবে বাজারে আসছে ডেঙ্গির টিকা, জানাল ICMR

14 September, 2026 3:04 PM UTSAB RC
শেয়ার করুন

সংবাদদাতা, কলকাতা:  রাজ্যে ডেঙ্গু পরিস্থিতি দিন দিন উদ্বেগজনক আকার নিচ্ছে। হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে স্বস্তির খবর শোনালেন আইসিএমআর-এর ডিজি ড. রাজীব বাহল। রবিবার কলকাতায় এক অনুষ্ঠানে তিনি জানান, আগামী বছর অর্থাৎ ২০২৭ সালে ডেঙ্গুর মরশুম শুরু হওয়ার আগেই, আগস্ট-সেপ্টেম্বর নাগাদ বাজারে চলে আসতে পারে ডেঙ্গুর প্রতিষেধক। তবে তাঁর স্পষ্ট বার্তা — তৃতীয় দফার ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফল এবং নিয়ামক সংস্থার অনুমোদন পেলে তবেই সম্ভব।

সাংবাদিকদের তিনি জানান, প্রস্তাবিত টিকার দ্বিতীয় দফার ট্রায়াল ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং প্রাথমিক ফলাফলে টিকাটি ভালো কার্যকারিতা দেখিয়েছে। বর্তমানে চলছে তৃতীয় ও চূড়ান্ত দফার ট্রায়াল, যা সম্পূর্ণ হতে আরও কিছুটা সময় লাগবে। এই দফায় সদর্থক ফল মিললে এবং প্রয়োজনীয় অনুমোদন পাওয়া গেলে তবেই আগামী বছর টিকাটি সাধারণ মানুষের নাগালে আসবে।

‘ডেঙ্গিঅল’ — সম্পূর্ণ দেশীয় প্রযুক্তির টিকা

প্রস্তাবিত এই টিকার নাম রাখা হয়েছে ‘ডেঙ্গিঅল’। আইসিএমআর এবং প্যানাসিয়া বায়োটেকের যৌথ উদ্যোগে এই টিকা তৈরি হচ্ছে। সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি এই টিকা ডেঙ্গুর চারটি ভাইরাস প্রজাতির (ডেন-১, ২, ৩ ও ৪) বিরুদ্ধেই কাজ করতে সক্ষম বলে দাবি। এই টিকার বিশেষত্ব হল, একবার এই টিকার নিলেই ডেঙ্গি প্রতিরোধ করা যাবে। ২০২৪ সালে দেশের ১৯টি কেন্দ্রে প্রায় সাড়ে দশ হাজার স্বেচ্ছাসেবীকে নিয়ে শুরু হয়েছিল এর তৃতীয় ধাপের ট্রায়াল। এই পর্ব সফলভাবে শেষ হওয়ার পর অনুমোদন এসে গেলেই আগামী বছর থেকে ডেঙ্গু মোকাবিলা করা অনেকটাই সহজ হবে বলে মনে করা হচ্ছে।

পুজোর আগে সতর্ক স্বাস্থ্য দপ্তর, বাড়ানো হয়েছে নজরদারি

পুজোর মুখে ডেঙ্গু নিয়ে বাড়তি সতর্ক রাজ্যের স্বাস্থ্য দপ্তর। রাজ্যজুড়ে নজরদারি জোরদার করার পাশাপাশি চিহ্নিত হটস্পট এলাকাগুলোতে পরীক্ষার সংখ্যাও বাড়ানো হয়েছে। ইতিমধ্যে ৮৫টি ব্লক, ২৭৮টি গ্রাম পঞ্চায়েত এবং ২৯টি পুরসভাকে ডেঙ্গু-প্রবণ হটস্পট হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য দপ্তর, যেখানে বিশেষ নজরদারি চলছে। পুজোর প্যান্ডেলগুলিতেও নিয়মিত পরিদর্শন চালানো হচ্ছে, আর এই কাজে পুজো উদ্যোক্তাদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখছেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা।

ট্যাগ: Dengue Dengue KOlkata
প্রতিবেদন

UTSAB RC