বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

উত্তমের ছবি দেওয়া ১০০ টাকার রুপোর স্মারক মুদ্রা আনছে কেন্দ্র

08 September, 2026 6:58 PM Lopa Bhowmik
শেয়ার করুন

 

নিজস্ব প্রতিনিধি:‌ আজও বাঙালির একমাত্র ‘‌ম্যটিনি আইডল’‌ উত্তমকুমার। জন্মশতবর্ষে মহানায়ককে বিশেষ শ্রদ্ধা জানাতে উদ্যোগ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার উত্তমকুমারের ছবি দেওয়া বিশেষ স্মারক মুদ্রা আনতে চলেছে কেন্দ্র সরকার। অর্থ মন্ত্রকের পক্ষে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘মহানায়ক উত্তম কুমারের জন্মশতবার্ষিকী উপলক্ষে এক স্মারক মুদ্রা প্রকাশ করা হবে। ১০০ টাকার স্মারক মুদ্রায় থাকবে উত্তম কুমারের ছবি।’‌ তবে এই বিশেষ স্মারক মুদ্রা তৈরি হবে ৯৯.৯ শতাংশ খাঁটি রুপো দিয়ে। যার ব্যাস হবে ৪৪ মিমি। কিছুদিনের মধ্যেই এই মুদ্রাটি প্রকাশ করা হবে।
গত নিজের শেষ ‘মন কি বাত’ অনুষ্ঠানে অর্থাৎ ৩০শে আগস্ট মহানায়কের স্মৃতিচারণ করেছিলেন নরেন্দ্র মোদি। বলেছিলেন, অভিনয় জগতে উত্তম কুমারের অবদান কখনও ভুলবে না সিনেপ্রেমীরা। তাঁদের মনের মণিকোঠায় রয়েছেন উত্তম কুমার। অনেকেই বলেন, সত্যজিৎ রায়ের ‘নায়ক’ সিনেমাই তাঁর অভিনয়কে এতটা উচ্চতায় পৌঁছে দিয়েছিল। সিনেপ্রেমীরাও তাঁকে মনে রেখেছেন এই চরিত্রের মধ্য দিয়ে। সত্যজিৎ রায় নিজে মনে করতেন, অভিনয় দক্ষতার সঙ্গে উত্তম কুমারের বিশাল গভীরতাই তাঁকে এত বড় করে তুলেছে। যে কোনও চরিত্র জীবন্ত ও বিশ্বাসযোগ্য করে তুলতে তাঁর পরিশ্রমের বিকল্প ছিল না। এছাড়াও ৩ সেপ্টেম্বর মহানায়কের জন্মদিনেও ‘সপ্তপদী’র ঝলকে উত্তম স্মরণ করেছিলেন মোদি।

প্রতিবেদন

Lopa Bhowmik