বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

রেললাইনে ব্যক্তির দেহ, পাশে পড়ে ওড়না, রহস্য নদীয়ায়

09 September, 2026 1:26 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, নদীয়া: রেল লাইনের পাশে পড়ে রয়েছে ওড়না, পাশেই মোবাইল ফোন, তার থেকে কিছুটা দূরে পড়ে রয়েছে এক ব্যক্তির মৃতদেহ। পাশেই রয়েছে একটি কালো ব্যাগ এবং খাতা, সেই খাতায় কিছু লেখা রয়েছে। ট্রেন থেকে পড়ে এক ব্যক্তির রহস্য মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল নদীয়ার শান্তিপুর থানার অন্তর্গত নবলা গ্রাম পঞ্চায়েতে পল্লি এলাকায়। জানা যায় আনুমানিক রাত সাড়ে সাতটা নাগাদ ঘটে এই দুর্ঘটনা। স্থানীয়রা ট্রেন যাওয়ার সময় আচমকা একটি আওয়াজ পায়। ট্রেন চলে যাওয়ার পর সন্দেহ হয় এলাকাবাসীর। তাঁরা এসে দেখেন ঘটনাস্থলে এক ব্যক্তির দেহ পড়ে রয়েছে। কিছুটা দূরেই দেখে একটি ওড়না পড়ে রয়েছে তার পাশেই মোবাইল ফোন এবং ভোটার কার্ড।
পরবর্তীকালে শান্তিপুর থানার পুলিশের পাশাপাশি রেল পুলিশ এবং জিআরপিকে এই ঘটনার খবর দেওয়া হয়। খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ ও রেল পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। যেহেতু রেললাইন এবং ট্রেনে এই দুর্ঘটনা ঘটেছে সেই কারণে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে রেল পুলিশ। পাশাপাশি মৃতদেহটি উদ্ধার করার প্রক্রিয়া চালাচ্ছে রেল পুলিশ।
অন্যদিকে স্থানীয় সূত্রের খবর ঘটনাস্থলে যে ভোটার কার্ড পড়েছিল তাতে লেখা রয়েছে ওই ব্যক্তির নাম উজ্জ্বল বিশ্বাস। বাড়ি হাঁসখালি থানার গাজনা এলাকায়। তবে মৃতদেহর পাশে যে সমস্ত বস্তু পড়েছিল এবং যেভাবে তাঁর মৃত্যু ঘটেছে তাতে এলাকাবাসী এই ঘটনার পিছনে রহস্যের গন্ধ পাচ্ছেন। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে রেল পুলিশ। এই ঘটনা নিছক দুর্ঘটনা নাকি অন্য কোন কারণ রয়েছে তাও জানার চেষ্টা করছে রেল কর্তৃপক্ষ।

প্রতিবেদন

Lopa Bhowmik