বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

আগামী বছরই দেশজুড়ে ‘‌ব্যারিয়ার ফ্রি’‌ টোল প্লাজা

11 September, 2026 6:12 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, মুম্বই:‌ টোল প্লাজার লম্বা লাইন আর যানজটে জেরবার হয়ে গাড়ি চালানোর দিন কি তবে শেষ হতে চলেছে?‌ অন্তত সেরকমই ভাবনাচিন্তা করছে কেন্দ্র সরকার। সম্পূর্ণ ডিজিটাল ও ‘‌ব্যারিয়ার ফ্রি’‌ অত্যাধুনিক টোল আদায় ব্যবস্থার দিকে পা বাড়তে চলেছে দেশ। শুক্রবার মুম্বইয়ে আয়োজিত ‘‌গ্লোবাল ফিনটেক ফেস্ট’‌-এ বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়কড়ি জানিয়েছেন, ২০২৭ সালের ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যেই দেশজুড়ে এই প্রযুক্তি চালু হয়ে যাবে।
এই বিশেষ ব্যবস্থার নাম হল এমএলএফএফ টোলিং। এখানে রাস্তার ওপর ঝুলন্ত বিশেষ গ্যান্ট্রি বসানো থাকবে। গাড়িগুলি যখন স্বাভাবিক গতিতেই সেই গ্যান্ট্রির নীচ দিয়ে যাবে, তখনই স্বয়ংক্রিয় প্রযুক্তির সাহায্যে গাড়ি চিনে নিয়ে অনায়াসে টোল কেটে নেওয়া হবে। ফলে টোল দেওয়ার জন্য কোনও গাড়ির গতি কমানো বা থামানোর দরকারই হবে না। এতে যেমন জ্বালানির অপচয় কমবে, তেমনই টোল প্লাজা পরিচালনার খরচও একধাক্কায় অনেকটা নেমে যাবে। দেশের সমস্ত টোলকে এমএলএফএফ মডেলের অধীনে এনে সম্পূর্ণ যাত্রাপথকে যানজট মুক্ত করাই সরকারের মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন গডকড়ি।
জানা গেছে, ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যেই প্রাথমিক কাজ শেষ করা লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। মন্ত্রী জানিয়েছেন, চলতি বছরের শেষের মধ্যেই মোট কাজের ৬০ থেকে ৭০ শতাংশ করা হয়ে যাবে। ২০২৭ সালের প্রথম দিকেই দেশজুড়ে ব্যারিয়ার–মুক্ত টোল প্লাজা ব্যবস্থা চালু হয়ে যাবে। উল্লেখ্য, মে মাসে দিল্লির ‘‌আর্বান এক্সটেনশন রোড–২’‌-এর অধীনে মুণ্ডকা–বক্কারওয়ালা টোল প্লাজায় দেশের প্রথম ব্যারিয়ার ফ্রি টোল ব্যবস্থার আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন গডকড়ি।

প্রতিবেদন

Lopa Bhowmik