প্রাক্তন বিধায়কের আপ্তসহায়ককে পিটিয়ে খুনের অভিযোগ
নিজস্ব প্রতিনিধি : ব্যারাকপুরে প্রাক্তন এক বিধায়কের আপ্তসহায়ককে পিটিয়ে খুনের অভিযোগেল চাঞ্চল্য ছড়িয়েছে।
এই খুনের ঘটনায় ইতিমধ্যে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনার সূত্রপাত হয় এলাকায় প্রকাশ্যে মদ্যপান করার তীব্র বিরোধিতা করেছিলেন ওই আপ্তসহায়ক। মদ্যপানের প্রতিবাদ করার জেরে অভিযুক্তদের সঙ্গে তাঁর প্রথমে তুমুল বচসা শুরু হয়। সেই বচসা মুহূর্তের মধ্যে হাতাহাতি এবং মারাত্মক সংঘর্ষের রূপ নেয়।
সংঘর্ষ চলাকালীন অভিযুক্তরা ওই ব্যক্তিকে নির্মমভাবে পিটিয়ে খুন করে বলে অভিযোগ। এই নৃশংস হত্যাকাণ্ডের তদন্তে নেমে বারাকপুর পুলিশ কমিশনারেট এর তৎপরতায় তিনজনকে গ্রেপ্তার করেছ ইতিমধ্যেই।উল্লেখ্য, নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গারুলিয়ায় প্রাক্তন বিধায়ক সুনীল সিংয়ের আপ্তসহায়ক ছিলেন শেখর চৌধুরী ওরফে বান্টি।
বান্টিকেই এদিন পিটিয়ে খুনের অভিযোগ উত্তাল হয়ে ওঠে নোয়াপাড়া।ধৃতদের নাম, বিকি চৌধুরী, আমান চৌধুরী ও পিন্টু চৌধুরী। সুনীল সিংহের আপ্তসহায়েকের মৃত্যুর খবর পেয়েই সকালেই তাঁর বাড়ি পৌঁছন পরিবহন মন্ত্রী অর্জুন সিং। এদিন পরিবারের সঙ্গে কথা বলেন তিনি ও এই ঘটনার প্রকাশ্যে শোক প্রকাশ করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর তিরিশের শেখর চৌধুরী গারুলিয়া পুরসভা এলাকায় মা, স্ত্রী ও কন্যাকে নিয়ে বসবাস করতেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন প্রাক্তন বিধায়ক সুনীল সিং ও তাঁর ছেলে আদিত্য সিং। শেখরকে প্রথমে বারাকপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার গভীর রাতে তাঁর মৃত্যু হয়। পুলিশের দাবি, ধৃত তিনজনের বিরুদ্ধে নোয়াপাড়া থানায় নিষিদ্ধ মাদক বিক্রিসহ একাধিক অভিযোগ রয়েছে। খুনের নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
