বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

পুলিশের জাল ছিঁড়ে চম্পট বাংলাদেশি ‘ডাকাত’

07 September, 2026 6:03 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা,নদীয়া: পুলিশ হেপাজত থেকে পালাল বাংলাদেশি অভিযুক্ত। তাকে ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে ডাকাতি করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল ওই ব্যক্তিকে। হাসপাতালে শারীরিক পরীক্ষা করাতে যাওয়ার সময় পালিয়ে যায় ওই বাংলাদেশি। আদালতে নির্দেশে সে পুলিশ হেফাজতে ছিল। এই ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে পুলিশের ভূমিকাও।ঘটনাটি ঘটেছে নদিয়ার হাঁসখালি এলাকায়। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের নাম বিল্লাল শেখ। বয়স ১৯ বছর। তার বাড়ি বাংলাদেশের ঝিনাইদহ এলাকায়। ডাকাতির ঘটনায় সন্দেহভাজন হিসেবে তাকে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী হাঁসখালি এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে রানাঘাট আদালতে তোলা হয়। সোমবার পুলিশ হেফাজতে থাকা অবস্থায় শারীরিক পরীক্ষার জন্য বিল্লাল শেখকে নিয়ে যাওয়া হয় বগুলা গ্রামীণ হাসপাতালে। অভিযোগ, সেখানেই পুলিশের নজর এড়িয়ে পালিয়ে যায় সে। ঘটনার পর থেকেই অভিযুক্তের সন্ধানে তল্লাশি শুরু করেছে হাঁসখালি থানার পুলিশ। সীমান্তবর্তী এলাকাতেও নজরদারি বাড়ানো হয়েছে বলে জানা গিয়েছে। তবে পুলিশ হেফাজতে থাকা একজন অভিযুক্ত কীভাবে হাসপাতাল থেকে পালিয়ে গেল, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। অভিযুক্তকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় নিরাপত্তায় কোনও গাফিলতি ছিল কি না, তা নিয়েও উঠছে প্রশ্ন।ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।

প্রতিবেদন

Lopa Bhowmik