বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

সাইবার ক্রাইমের ঘটনায় কুলটিতে আটক ৬

07 September, 2026 6:10 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা,কুলটি: কুলটি থানার নিয়ামতপুর হরিজন পাড়া এলাকায় সাইবার ক্রাইমের বড়সড় নেটওয়ার্কের বিরুদ্ধে পুলিশের অভিযান ঘিরে চাঞ্চল্য ছড়ায়। সোমবার সকাল থেকেই এলাকায় পুলিশ ও সাইবার ক্রাইম বিভাগের আধিকারিকদের উপস্থিতিতে জোরদার তল্লাশি অভিযান চলছে। অভিযানে পুলিশ প্রশাসন, কমব্যাট ফোর্স-সহ বিপুল সংখ্যক পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে। জানা গিয়েছে, পুলিশের একাধিক দল এলাকার বেশ কয়েকটি বাড়িতে তল্লাশি চালাচ্ছে। এমনকি কিছু বন্ধ বাড়ির তালা ভেঙেও তল্লাশি চালানো হচ্ছে বলে খবর। অভিযানের সময় একাধিক মোবাইল ফোন, ল্যাপটপ, হার্ড ডিস্ক-সহ বিভিন্ন ইলেকট্রনিক সরঞ্জাম উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি, এই ঘটনায় ছয় জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা চলছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার বেশ কয়েকটি বাড়িতে সিসিটিভি ক্যামেরা রয়েছে। ফলে পুলিশের এই অভিযানের সময় গোটা এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। পুলিশ ও সাইবার ক্রাইম বিভাগের আধিকারিকরা যেভাবে গোটা এলাকায় তল্লাশি চালাচ্ছেন, তাতে ঘটনাটির গুরুত্ব যথেষ্ট বলে মনে করা হচ্ছে। তবে উদ্ধার হওয়া ডিভাইসগুলি পরীক্ষা ও তদন্তের পরই কথিত সাইবার অপরাধের নেটওয়ার্ক কতটা বিস্তৃত এবং এর সঙ্গে কতজন জড়িত, তা স্পষ্ট হবে। পুলিশের তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে এই ঘটনায় আরও গুরুত্বপূর্ণ তথ্য ও চাঞ্চল্যকর তথ্য সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে।

প্রতিবেদন

Lopa Bhowmik