আগামী বছর বিশ্বকাপ ক্রিকেটে ভারতের গ্রুপে অস্ট্রেলিয়া ও পাকিস্তান
২০২৭ সালের ক্রিকেট বিশ্বকাপে তুলনামূলকভাবে কঠিন গ্রুপে পড়েছে ভারত। গ্রুপ ‘এ’-তে ভারতের সঙ্গে রয়েছে অস্ট্রেলিয়া, পাকিস্তান, আফগানিস্তান, জিম্বাবোয়ে এবং একটি কোয়ালিফায়ার দল।
বিশ্বকাপের মঞ্চে ভারতের জন্য বড় দুই লড়াই অপেক্ষা করছে। ৭ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামবে ভারত। আর মাত্র তিনদিন পর, ১০ অক্টোবর মুখোমুখি ভারত ও পাকিস্তান। ফলে টুর্নামেন্টের শুরুতেই পরপর দুই হাই-ভোল্টেজ ম্যাচ ঘিরে তৈরি হবে ক্রিকেট-উন্মাদনা।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াই যেমন দুই শক্তিশালী দলের পরীক্ষার মঞ্চ, তেমনই ভারত-পাকিস্তান ম্যাচ বিশ্বকাপের অন্যতম আকর্ষণ হয়ে উঠতে পারে। গ্রুপে আফগানিস্তানের মতো প্রতিদ্বন্দ্বী দলও থাকায় কোনও ম্যাচকেই হালকা করে দেখার সুযোগ থাকবে না।
বিশ্বকাপের আসরে ভারত-পাকিস্তান দ্বৈরথ বরাবরই বাড়তি উত্তেজনা তৈরি করে। এবার সেই মহারণ যদি টুর্নামেন্টের শুরুতেই আসে, ক্রিকেটপ্রেমীদের নজর যে শুরু থেকেই ভারতের গ্রুপে থাকবে, তা বলাই যায়।০
